ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

কাশমীর অভিমুখে এরপর তিনি ভবিষ্যত পরিশুদ্ধি ও জিহাদী তৎপরতার কেন্দ্র হিসেবে গড়ে তুলবার জন্য কাম্মীরকে মনোনীত করেন এবং জীবিত অবশিষ্ট মানবীয় পুজি, আত্মোৎসগিত ও বিশ্বস্ত সঙ্গী-সাথী যারা এরূপ নিরূপায়, অনিশ্চয়তা ও জটিল পরিস্থিতিতেও সৈয়দ সাহেবকে পরিত্যাগ করতে রাষী ছিলো না--তাদের নিয়ে তিনি কাশমীর অভিমুখে রওয়ানা হন। আর এটা হলো একটি প্রশস্ত ও সুরক্ষিত উপত্যকা এর এমন এক প্রাকৃতিক প্রতি- রক্ষা ব্যুহ রয়েছে, যার থেকে একজন সতর্ক ও বিচক্ষণ নেতৃত্ব বহুবিধ কল্যাণ হাসিল করতে পারেন; অধিকন্তু এখানে থেকে একদিকে ভারতবর্ষে প্রভাব বিস্তারকারী বাতাস প্রবাহিত হতে পারবে, অপরদিকে মধ্য-এশিয়ার যেসব মুসলিম রাষ্ট্র বংশগত ও সামরিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা অতীতে সুদৃঢ় ইসলামী সালতানাত কায়েম করেছিলো, তাদের সাথেও যোগাযোগ সৃষ্টি করা সম্ভবপর হবে। বালাকোটে সে সময় পাখলী এবং কাগান উপত্যকার অভিজাত ও এলাকাবাসীদের শাসনকর্ত্‌ ত্ব-_কতকাংশ শিখদের হামলার ফলে আর কতকাংশ পারস্পরিক তিক্ত সম্পর্কের কারণে নড় বড়ে হয়ে গিয়েছিলো । এরা সবাই ছিলো হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র)-এর সাহাষ্য ও সহযোগিতা প্রার্থী। অধিকন্তু তাদের রাজ্যগুলো কাশ্মীর যাবার পথেই পড়ে । এগুলোকে সৈয়দ সাহেব নিজের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাচ্ছিলেন। দ্বিতীয় দফার এই হিজরতও সেই দিকেই হতে চলেছিলো। তাদের সবাইকে সাহাযা করা, তাদের সহযোগিতা ও সামরিক শক্তির সহায়তা লাভ করা এবং কাশ্মীরের দিকে অগ্রসর হবার প্রস্তুতি গ্রহণের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান ছিলো বালাকোট। এটি কাগান উপত্যকার দক্ষিণ মুখে অবস্থিত। এখানে পৌছে উপত্যকাকে পাহাড়ী প্রাচীর বন্ধ করে দিয়েছে । কুনহার নদীর উৎসমুখ ব্যতীত দ্বিতীয় কোন রাস্তাও বালাকোট প্রবেশের নেই। পাহাড়ের দু'ধারী প্রাচীর সমান্ত- রাল রেখায় এগিয়ে গেছে। মাঝখানে উপত্যকা ভূমি । এর প্রশস্ততা আধা মাইলের বেশী নয়। এর মাঝখান দিয়েই কুনহার নদী প্রবাহিত । বালা- কোটের পূর্বদিকে কাল্‌ খানের সুউচ্চ চূড়া এবং পশ্চিমে মাটিকোট পর্বত শিখর অবস্থিত । ৩৮ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।