ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ঘটনা ও তার পেছনের কার্যকারণসমূহ পর্যালোচনা করেন। স্বীয় আগম*- নের উদ্দেশ্য ও লক্ষ্য এবং নিজেদের চেস্টা ও সংগ্রাম-সাধনার কথা বর্ণনা করেন। যখন তাঁর স্থির বিশ্বাস জন্মে যে, তাঁর সঙ্গী-সাথীরা এ ব্যাপারে নিতান্তই বেকসুর এবং মজলুমও বটে; অধিকন্ত স্থানীয় অধিবাসীদের মেযাজ-মানসিকতা ও ভূমিকা মোটেই স্বচ্ছ নয়, তখনই তিনি হিজরতের পাকাপোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। হিজরতের এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় “উলামায়ে কিরাম, নেত্র্ন্দ, একনিষ্ভ ও বিশ্বস্ত সেবকদের জামা'আত এবং ভক্ত ও শুভানু- ধ্যায়ী প্রমুখ খান যারা পারঞ্জেতারে অবস্থান করছিলো---অত্যন্ত চিন্তামগ্ন ও বিমর্ষ হয়ে পড়ে। দলে দলে লোকজন এসে সৈয়দ সাহেবকে হিজরত না করবার জন্য দরখাস্ত পেশ করতে থাকে । কিন্তু তিনি এতে রাধী হন নি এবং তা এজন্যে যে, তিনি খুব ভালোভাবেই জানতে পেরেছিলেন যে, সুলতান মুহাম্মদ খানের ষড়যন্ত্র এবং কর্মচারী ও তহশীলদারদের নির্মম হত্যা পরিকল্পনায় ফতেহ খান এবং তার গোত্রের লোকজনও জড়িত ছিলো । আর ফতেহ্‌ খান নিজেও তাঁকে সেখানে অবস্থানের জন্য কোন অনুরোধ জানায়নি বরং পরোক্ষে হিজরতের সিদ্ধান্তের প্রতি সমর্থন যোগায় । তথাপি হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) কোনরূপ প্রতিশোধাত্মক পদক্ষেপ গ্রহণের পরিবর্তে ফতেহ্‌ খানের সাথে ক্ষমাশীলতা ও সদয় ব্যবহারের পরিচয় দেন। তাকে উপহার-উপতৌকন দিয়ে তুষ্ট ও ধন্য করেন । এতদৃসত্তেও এ এলাকা থেকে তাঁর হিজরত করবার সুদৃঢ় সংকল্ে কোনরূপ ব্যত্যয় ঘটেনি । অতঃপর তিনি পার্জেতার এলাকাকে ফতেহ্‌ খানের হাতে সোপর্দ করে রাজদোয়ারী নামক স্থানে অবস্থান করেন। পথিমধ্যে সিশ্মার (যেখানে গাষী,বিচারক ও শুভানুধ্যায়ী একনিষ্ড তক্তরন্দকে শহীদ করা হয়েছিলো )-এর লোকজন দৌড়ে দৌড়ে এসে উপস্থিত হয় এবং ফিরে যাবার দরখাস্ত পেশ করতে থাকে । জবাবে তিনি বলেছিলেন, ৬১০ এলসি st oF 6 এর “কোন ঈমানদার ব্যক্তিকে একই গর্ত থেকে দু'বার দংশন করা যায় না।” অর্থাৎ ঈমানদারের পক্ষে একই ভুলের পুনরারূত্তি সমীচীন নয় । ঈমান যখন জাগলো ৩৭ www.almodina.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।