ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

পেশোয়ার বিজয় ও প্রত্যর্পণ হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র) মায়ার যুদ্ধে জয়লাভের পর পেশোয়ার অভিমুখে যাত্রা করেন। এটি ছিলো লাহোর এবং কাবুলের পর উত্তর পশ্চিম এলাকার অন্যতম বুহভম শহর। প্রাচীনকাল থেকে পেশোয়ার সীমান্ত প্রদেশের কেন্দ্র ও রাজধানী । অবস্থার চাপে বাধ্য হয়ে শেষ পযন্ত তিনি পেশোয়ারকে সরাসরি নিজস্ব ব্যবস্থাপনার অধীনে আনয়ন করার সিদ্ধান্ত নেন। সুলতান মুহাম্মদ খান দেখতে পেলো যে, মুজাহিদ বাহিনী পেশোয়ার দখল করার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করেছে, তখন সে তার খান্দা- নের লোকজন এবং বন্ধ-বান্ধবসহ পেশোয়ার থেকে বাইরে চলে যায়। সেখান থেকে সৈয়দ সাহেবের সাথে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ শুরু করে। সৈয়দ আহমদ বেরেলভী (রে) পেশোয়ার প্রবেশ করলে শহরবাসী আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। জায়গায় জায়গায় শরবত বিতরণের লাইন লেগে যায়। কোথাও আলোকসজ্জা করা হয়। মুজাহিদ বাহিনী প্রাথমিক যুগের ইসলামী সৈন্যবাহিনীর ন্যায় ইসলামী আচার-আচরণ ও প্রশিক্ষণ এবং সংযম ও আমানতদারীর অপুর্ব পরাকাণ্ঠা প্রদর্শন করে । সুলতান মুহাম্মদ খান সন্ধির প্রস্তাব পেশ করে এবং আনুগত্যের অঙ্গীকারে আবদ্ধ হয়। শরী“আত মুতাবিক হলফ গ্রহণের মাধ্যমে ওয়াদাবদ্ধ হয় যে, দ্বিতীয় দফা পেশোয়ার তার নিকট সোপর্দ করা হলে সে শরী“আতী ব্যবস্থাপনা চালু করবে এবং এদেশকে ইসলামী হুকৃমতে পরিণত করবে। সৈয়দ সাহেব এই ভিত্তিতে যে, তাঁরা রাজ্য শাসনের জন্য নয় বরং ইসলামী হুকুমত স্থাপনের ও শরী“আতের আইন-কান্ন সমাজ ও রান্ট্রের বুকে চালু করবার জন্যই দীর্ঘ এ সফরের কষ্ট-ক্লেশ অকাতরে সহ্য করেছেন এবং এ ব্যাপারে তাদের অন্য কিছুর উপর গুরুত্বারোপ ঠিক হবে না, তার প্রস্তাব গ্রহণ করেন। তিনি তাকে আরও একটি সুযোগ দেবার সিদ্ধান্ত নেন। এরপর পেশোয়ারকে পুনরায় সুলতান মুহাম্মদ খানের কর্তৃত্বাধীনে প্রত্য- পণ করা হয়। তিনি পেশোয়ার থেকে রওয়ানা হয়ে অতঃপর পাঞ্জেতার প্রত্যাবর্তন করেন। কাষী ও তহশীলদারদের গণ-হত্যা ইসলামী শরী“আতভিত্তিক ব্যবস্থাপনার প্রতিষ্ঠা, যাকাত আদায়ের জন্য কর্মচারী ও তহশীলদার নিয়োগ এবং শরয়ী আইন-কানুন প্রবর্তনে গোত্রীয় ঈমান যখন জাগলো ৩৫ www.almodina.com

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।