হি থেকে পিছু হটে এসে পেশোয়ারের দিকে অগ্রসর হয়। ইত্যবসরে “আশারা ও আম্বের উপর মুজাহিদ বাহিনী কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে। হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) মনে করলেন কাশ্মীরের দিকে অগ্রাভিযান করা দরকার । এজন্যে প্রয়োজন ছিলো ফুলড়ে হস্তগত করা । এতদুদ্দেশ্যে নিজ ভাতিজা সৈয়দ আহমদ আলীর নেতৃত্বে মুজাহিদ বাহিনীর একটি দল পাঠিয়ে দেন। শিখ বাহিনী এলাকাটির উপর অতর্কিত হামলা করে বসে। অতর্কিত হামলার কারণে বহু মুজাহিদ শাহাদত প্রাপ্ত হন। স্বয়ং হযরত সৈয়দ আহমদ আলীও বীরের ন্যায় লড়তে লড়তে শাহাদত লাভ করেন। অতঃপর সৈয়দ সাহেব আম্বে অবস্থান নেন এবং বিচার বিভাগ, নৈতিক ও চারিত্রিক পরিশুদ্ধির ব্যবস্থাপনা চালু করেন। মায়ার যুদ্ধ সুলতান মুহাম্মদ খান মুজাহিদ বাহিনীর সাথে একটি চূড়ান্ত যুদ্ধের সুদৃঢ় ফয়সালা গ্রহণ করে। সে দুররাণীদের একটি বড় বাহিনীর সাথে করে চমকনী হয়ে চরসাদ্দায় পৌছয়। হযরত সৈয়দ আহমদ বেরেলভী €র) তাঁর সংগী-সাথী সমভিব্যাহারে তৃুর্দ নামক স্থানে তাঁবু স্থাপন করেন এবং পেশোয়ারের বিভিন্ন সর্দারদের নিজেদের পরস্পরের মধ্যে যদ্ব-বিগ্রহ থেকে নিবৃত্ত করার যথাসাধ্য চেষ্টা করেন। কিন্তু পেশোয়ারের সর্দাররুন্দ এই সমঝোতা প্রচেষ্টার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে ব্যর্থ হয়। সুলতান মুহাম্মদ খান এবং তার ভাই ভাতিজাদের নিকট কুরআন হাতে নিয়ে শপথ করে। গোটা সৈন্যবাহিনী এমন একটি দরজা দিয়ে অতিক্রম করে যেখানে কুরআন মজীদ লটকানো ছিলো। তৃর্দ ও হোতীর মধ্যবর্তী মায়ার নামক ময়দানে উভয় পক্ষের মধ্যে রক্তাক্ত বুদ্ধ সংঘটিত হয়। মওলানা মুহাম্মদ ইসমাঈল এবং শেখ ওয়ালী মুহাম্মদ সাহেব বিপক্ষ দলের গোলা ও কামান হস্তগত করতে সক্ষম হন। দুররাণী বাহিনীকে চরমভাবে বিপ- যস্ত হতে হয় এবং মুজাহিদ বাহিনী স্পষ্ট বিজয় লাভে সমর্থ হয়। এ যুদ্ধ মুজাহিদ বাহিনীর বীরত্ব, জীবনপণ সংগ্রাম, ঈমানী কুওত, আল্লাহ্র ইচ্ছাতে সন্তুষ্টি ও আত্মসমর্পণ এবং পরকাল প্রীতির এমন সব দৃশ্য দৃষ্টি- গোচর হয় যা প্রাথমিক যুগের মুসলমানদের কথাই নতুন করে স্মরণ করিয়ে দেয়। ৩৪ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।