ভ্যান্টোরা দেখতে পায়, মুজাহিদ বাহিনী পাহাড়ের টিলা ও শিখরদেশ এবং গিরিপথ ও সুড়ঙ্গ পথে ছড়িয়ে রয়েছে। আর এটা দেখতে পেয়ে ভীত ও সন্ত্স্থ অবস্থায় সে পশ্চাদপসরণ করে। এতে মুজাহিদ বাহিনীর দৃঢ়তা এবং আল্লাহ্র নিকট তাদের গ্রাহ্যতা সম্পর্কে চারদিকে আলোচনা-চ্চা শুরু হয়ে যায়। দলে দলে লোকজন আসতে থাকে এবং বায়'আত হতে থাকে । হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) ছোট-খাটো শহর ও পল্লীতে ব্যাপক সফর শুরু করেন এবং ইসলামের শরীয়তী ব্যবস্থাপনাকে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করেন । খাবে খান পারস্পরিক সমঝোতা ও বোঝাপড়া থাকা সত্ত্বেও শত্রুপক্ষের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ কারণেই অবশেষে সৈয়দ সাহেব বাধ্য হয়ে হিণ্ড কেল্লার উপর হামলা পরিচালনা করেন এবং তা হস্তগত করেন। এ হামলায় খাবে খান নিহত হয়। মায়দার হুদ্ধ এবং ইয়ার মুহাম্মদ খানের হত্যা খাবে খানের ভাই আমীর খান সর্দার ইয়ার মুহাম্মদ খানের সাথে মিলিত হয়ে ষড়যন্ত্র পাকাতে থাকে । এই লোকটিই সৈয়দ সাহেবকে শায়দূর যুদ্ধে বিষ প্রয়োগ করেছিলো। হযরত সৈয়দ আহমদ বেরেলভী €রে) ইয়ার মুহাম্মদ খানের সাথে আলোচনায় মিলিত হন। তিনি তাকে অনৈক্য ও বিশৃঙ্খলা সৃজ্টি তদুপরি বিপর্যয়মূলক ও ধ্বংসাত্মক তৎপরতা থেকে নিরত্ত করার জন্য বহু চেষ্টা করেন। কিন্তু সে এতে নিরত্ত হওয়া তো দুরের কথা, যায়দা নামক স্থানে মুজাহিদ বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়। মুজাহিদ বাহিনীর ধৈর্য ও দৃঢ়তার ফলে দুররাণী বাহিনীর চরম বিপর্যয় দেখা দেয় এবং তাদের কামান -গোলা মুজাহিদ বাহিনী হস্তগত করতে সমর্থ হয়। ফলে গোটা বাহিনী পালাতে তৎপর হয়। এ যুদ্ধে ইয়ার মুহাম্মদ খান নিহত হয়। মুজাহিদ বাহিনীর নিয়ন্ত্রণাধীন হিগু কেল্লায় দুররাণী বাহিনী অতর্কিতে হামলা করে। কেল্লায় অবস্থিত মুজাহিদ বাহিনীর সংখ্যা ছিলো সে সময় পঞ্চাশ-ষাট জনের মতো । এতদ্সত্ত্বেও তারা অত্যন্ত দৃঢ়তার সাথে প্রতিরোধ যুদ্ধে লিপ্ত হয় এবং এ হামলা ব্যর্থ করে দিতে পুরোপুরি সমর্থ হয় । এ সময় একটি গুজব ছড়িয়ে পড়ে যে, মুজাহিদ বাহিনী দুররাণী গোত্রের নিয়ন্ত্রণাধীনে পেশোয়ারের উপর সত্বর হামলা করবে । ফলে দুররাণীরা ঈমান যখন জাগলো ৩৩ ৩. www.almodina.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।