'ইবাদতকারীদের আস্তানা । যিক্র ও তিলাওয়াতে কালামে মজীদ, জিহাদ ও মুজাহিদ বাহিনী, প্রেম-প্রীতি ও ভ্রাত্ত্ব এবং সেবা ও কুরবানী তথা আত্মোৎসর্গ দ্বারা এটি ছিলো সমুজ্জ্বল ও গএঁশ্বর্যমণ্ডিত। পাঞ্জেতার আন্দোলনের কেন্দ্রভূমি ও আবাস হবার ফলে হিণ্ডের শাসন- কর্তা খাবে খান অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন, হয়ে পড়েন ঈর্ধাকাতর। তিনি সৈয়দ সাহেবের প্রতিও বিরূপ হয়ে ওঠেন এবং ক্ষতি সাধনের জন্য ময়- দানে নেমে পড়েন। শায়দূর যুদ্ধের অনভিপ্রেত এবং অন্তর-মন চৃর্ণকারী ঘটনা সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর সুদৃঢ় ইচ্ছা-আকাঙ্ক্ষা ও হিম্মতে এবং দাওয়াতে জিহাদ ও জিহাদী মগ্রতার মধ্যে এতটুকু ফাটল স্ৃচ্টি করতে সক্ষম হয়নি । তিনি বুনীর, সোয়াত এবং অতঃপর হাজারা সফর করেন। এ সফর ইসলামের প্রচার-প্রসার, জনগণের পক্ষে কল্যাণ, হিদায়াত ও জিহাদের তবলীগ তথা প্রচারের দিক থেকে অত্যন্ত সফলও ফলপ্রসূ হয়েছিলো । তিনি পারঞ্জেতার থেকে সোয়াতের কেন্দ্র খাহ্র সফর করেন এবং সেখানে এক বছর কাল অবস্থান করেন। এখানে অবস্থান কালেই খাহরে মওলানা “আবদুল হাই রে) ইন্তেকাল করেন। মুজাহিদ বাহিনীতে তাঁর মর্যাদা ছিলো শেখুল ইসলামের এবং তাঁকে স্বয়ং সৈয়দ সাহেবও অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করতেন। রঞ্জিত সিংহের ফরাসী জেনারেলের সাথে মুকাবিলা রঞ্জিৎ সিংহের একজন ফরাসী জেনারেল ভ্যান্টোরা দশ-বারো হাজার সৈন্যের একটি বাহিনী নিয়ে মুজাহিদ বাহিনীর উপর হামলা চালায় । হিণ্ডের শাসনকর্তা খাবে খান এতে ভ্যান্টোরাকে সাহায্য-সহযোগিতা প্রদান করে। জেনারেল ভ্যান্টোরা মুজাহিদ বাহিনীর জিহাদী জোশ ও জযবা এবং শাহাদাত লাভের প্রতি প্রবল আগ্রহ দেখে পশ্চাদপসরণ করে এবং পিছু হটে গিয়ে অবশেষে লাহোর প্রত্যাবর্তন করে। কয়েকমাস পর ফরাসী জেনারেল ভ্যান্টোরা দ্বিতীয় দফা অগ্রসর হয়ে সিম্মার দিকে অভিযান শুরু করে। খাবে খান তাকে সাদর অভ্যর্থনা জানায় এবং পেছন থেকে মদদ যোগাতে থাকে । হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) ভ্যান্টো- রার আগমন সংবাদ এলাকাবাসীদের অবহিত করেন, চতুর্দিকে চিঠিপত্র লিখে পাঠান এবং একটি প্রতিরক্ষা প্রাচীর নির্মাণ করান । মুজাহিদ বাহিনী সৈয়দ সাহেবের হাতের উপর হাত রেখে শহীদী শপথ পাঠ করে। ৩২ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।