যদিও পরিবেশ ও পরিস্থিতির চাপে নিতান্ত বাধ্য হয়ে তারা সৈয়দ সাহেবের হাতে বায়'আত হয়েছিলো-তথাপি তারা ভেতরে ভেতরে এর প্রতি মারমুখো রকমের বিতুঞ্চ হয়ে ওঠে এবং গোপনে গোপনে লাহোর গভর্নমেন্টের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়। শিখদের সাথে ছোট-খাটো ও খণ্ড খণ্ড যুদ্ধ-বিগ্রহের পর এ সমস্ত সর্দার যারা মুখে হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর সাথে ছিলো বটে, কিন্তু তাদের মন-মানস ছিলো লাহোর দরবারের গোলাম--তারা এরূপ অভিপ্রায় ব্যক্ত করে যে, শিখদের বিরুদ্ধে একটি সুশৃঙ্খল, সুসংবদ্ধ ও ও সিদ্ধান্তমূলক যুদ্ধ করা হোক। এ সব সর্দারের অভিপ্রায় ও পরামর্শে শায়দূর প্রশস্ত ময়দানকে যুদ্ধক্ষেত্ৰ হিসাবে নির্বাচিত করা হয়। যুদ্ধ প্রস্ততি চলতে থাকে । এমনি এক মৃহ্র্তে এক রাতে সে সব মুনাফিকের তরফ থেকে সৈয়দ সাহেবের খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়। সে সময় মুসলিম সেনাবাহিনীতে দেশীয় ও বিদেশী সবাই অন্তর্ভ.ক্ত ছিলো। সকল সর্দারই নিজ নিজ সৈন্যবাহিনীসহ যুদ্ধে যোগ দিয়েছিলেন, যুদ্ধের মোড় মুসলমান- দের স্বপক্ষে যাচ্ছিল--ঠিক এমনি মুহূর্তে আকস্মিকভাবে পেশোয়ার সর্দার শিখদের পক্ষে ভিড়ে যায়। সুলতান ইয়ার মুহাম্মদ খান নিজের সঙ্গী- সাথীসহ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। এ যুদ্ধের পর হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর মুকাবিলা শুধু শিখদের ক্ষেত্রেই সীমাবদ্ধ রইলো নাঃবরং শিখদের সাথে সাথে পেশোয়ারের বিভিন্ন সর্দার এবং দেশীয় লোক- দের সাথেও চলতে থাকে । মুনাফিকদের একটি অস্ত্রসজ্জিত বাহিনীর সাথেও সৈয়দ সাহেবকে যুদ্ধে লিপ্ত হতে হয়। পাঞ্জেতার নামক স্থানে নতুন উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে পাঞ্জেতারের শাসনকর্তা ফতেহ খানের অভিলাষ ও আগ্রহে তিনি হিগ্ড থেকে পাঞজেতার গমন করেন এবং একেই আন্দোলনের কেন্দ্র হিসেবে মনোনীত করেন। পাঞ্জেতার সোয়াত এলাকার নিকট পাহাড়ের মাঝখানে একটি সুরক্ষিত স্থান। দীর্ঘদিন ধরে এটা মুজাহিদ বাহিনীর সদর দফতর ছিলো। পাঞ্জেতার ইসলামী সৈন্যবাহিনীর ছাউনী, আত্মিক ও নৈতিক পরিশুদ্ধি এবং হিদায়াত ও ধর্মপথ প্রদর্শনের কেন্দ্র হিসেবে মর্যাদা লাভ করেছিলো । এই ছোট্ট পাহাড়টি ছিলো মুজাহিদ বাহিনীর জমকালো ছাউনী আর তার কোণে কোণে ছিল মুজাহিদ ও ঈমান যখন জাগলো ৩১ www.almodina.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।