ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ও স্থানীয় লোকজন মালে গনীমতের (যুদ্ধলব্ধ সম্পদ ) লুটতরাজে অত্যন্ত নীতিহীনতার আশ্রয় নেয়। তারা সৈয়দ সাহেবের নির্দেশের মোটেও পরওয়া করেনি এবং অধিকাংশই কোনরূপ ব্যবস্থা ও নিয়ম নীতির তোয়াক্কা না করে যার যা খুশী করে। এজন্য সৈন্যবাহিনীতে অবস্থানরত “উলামায়ে কিরাম সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করেন যে, সর্বাগ্রে আশু প্রয়োজন একজন ইমাম ও আমীর নিযুক্ত করার, যেন তার অধীনে ও নেতৃত্বে জিহাদ পরি- চালিত হতে পারে । অতঃপর হিণ্ড-এ ১২৪২ হিজরীর ১২ই জমাদিউস্ছ-ছানী মুতাবিক ১৩ই জানুয়ারী ১৮২৬ খুষ্টাব্দ সর্বসম্মতভাবে সৈয়দ আহমদ বেরেলভী €ে)-এর হাতে হাত রেখে তারই ইমামত ও খিলাফতের উপর আনুগত্যের শপথ গ্রহণ করা হয়। খাবে খান, আশরাফ খান, ফতেহ, খান, বাহ্রাম খান এবং ছোট-বড় যত খান ও নেতুরুন্দ সেখানে ছিলেন সবাই এসে ইমা- মতের বায়'আত নেন। এ ছাড়া ভারতবর্ষের “উলামায়ে কিরামও তাঁর ইমা- মত কবুল করে। হযরত সৈয়দ আহমদ বেরেলভী €র) ইমামতের বায়- “আত সম্পর্কিত তথ্য ও সংবাদ জানিয়ে সমস্ত উপজাতীয় সর্দার, দেশীয় রাজ্যের বিভিন্ন রাজন্যবর্গ, “উলামায়ে কিরাম, খানকাহবাসী সুফী সম্পুদায়, ভারতবর্ষের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের নিকট চিঠিপত্র ও দাওয়াত পাঠান। পেশোয়ারের শাসকদ্বয় সর্দার ইয়ার মুহাম্মদ খান ও সুলতান মুহাম্মদ খান প্রমুখ তীর জনপ্রিয়তা ও আল্লাহর উদ্দেশ্যে তাকে নিবেদিতচিত্ত দেখে বিরাট দল নিয়ে আসেন এবং বায়'আত কবূল করেন। হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) আমীর নির্বাচিত হবার পর গোটা এলাকায় শরীয়তী ব্যবস্থাপনা চালু করে দেন। সমস্ত ফয়সালা ও বিধান শরীয়তের নির্দেশ মাফিক সম্পন্ন ও নিম্পন্ন হতে থাকে। এতদসম্পর্কিত কড়াকড়ি আরোপ ও জিক্তাসাবাদের প্রভাব এতদূর গিয়ে পৌছে যে, বহুদূর অবধি বেনামাধীর কোন সাক্ষাত মিলতো না। শায়দূর যুদ্ধ এবং বিষ প্রয়োগ হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র)-এর ইমামত ও খিলাফত প্রতি- ভার ফলে গোটা এলাকা একটি অখণ্ড ও এক্যবদ্ধ রান্ট্রে পরিণত হয়। ছোটবড় সর্দারদের নিজ কর্তৃত্ব ও নেতৃত্ব প্রায় নিঃশেষ হয়ে যায়। ফলে এদের অন্তর-মানসে হিংসা-বিদ্বেষের আগুন দাউ দাউ করে জ্বলে ওতে । ৩০ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।