আকুড়ার যুদ্ধ নওশেহরা থেকে তিনি লাহোর সরকারকে চরমপন্ত্র পাঠান । তাতে সবপ্রথম ইসলাম গ্রহণের দাওয়াত দেওয়া হয়েছিলো,--অন্যথায় জিযিয়া প্রদানের এবং আনুগত্য ঘোষণার দাবী জানানো হয়েছিল। এ দু'টি দাবীর একটিও কবৃল না করলে যুদ্ধের হুমকি প্রদর্শন করা হয়। শেষে এটাও লেখা হয়েছিলো যে, সম্ভবত মদও তোমাদের নিকট এতখানি প্রিয় নয়, যতখানি প্রিয় আমাদের নিকট শাহাদত লাভের গৌরব অজন। এরূপ চরমপত্রের জবাবে লাহোর গভর্নমেন্ট সৈয়দ সাহেবের মুকাবিলায় এক বিরাট শিখ সৈন্যবাহিনী পাঠায় । এ খবর পাওয়া মাত্র সৈয়দ আহমদ বেরেলভী রে) ুদ্ধ প্রস্ততির নির্দেশ দেন। সে সময় মুজাহিদরন্দের মন- মগজে জিহাদের অত্যাশ্র্য এক নেশা কাজ করছিলো । প্রত্যেকেই ছিলো শাহাদাতের নেশায় পাগলপারা। সৈয়দ সাহেবের সঙ্গী-সাথীদের সংখ্যা ছিলো সে সময় ৭০০। অপর দিকে প্রতিপক্ষের সশস্ত্র সৈন্যবাহিনীর সংখ্যা ছিলো ৭ হাজার। ১২৪২ হিজরীর ২০শে জমাদিউল আওয়াল মুতাবিক ২০শে ডিসেম্বর ১৮২৬ খুস্টাব্দের রোজ বুধবার মধ্যরাতের দিকে নিজে- দের দশগুণ বেশী শক্তিশালী প্রতিপক্ষের সাথে এই মুষ্টিমেয় বাহিনীর যুদ্ধ শুরু হয়। মুজাহিদ বাহিনী অত্যন্ত হিম্মত ও বীরত্বের সাথে লড়াই করে। ফলে দুশমন পিছু হটতে থাকে এবং রাত ভোর হবার সাথে সাথে শত্রু- পক্ষ সম্পূর্ণরূপে পর্য,দস্ত হয়ে যায়। এই যুদ্ধের ফলে মুসলমানদের মনো- বল অত্যন্ত বেড়ে যায়। এরপর বিভিন্ন গোত্রের সর্দার, “উলামায়ে কিরাম ও অভিজাত ব্যক্তিবর্গ সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর খেদমতে উপ- স্থিত হয়ে বায়'আত গ্রহণ করতে থাকে । তাঁর উপর এদের সবার আস্থাও বেড়ে যায়। তিনি বিবদমান সর্দারদের মধ্যে সন্ধি ও সমঝোতা স্থাপন করেন। হিণ্ড কেল্লার সর্দার খাবে খানও এসে মুরীদ হয় এবং তারই প্রবল ইচ্ছা ও আগ্রহে তিনি কাফেলাসমেত হিণ্ড কেল্লায় তিন মাস কাল অবস্থান করেন। হাজারুতে হামলা ও ইমামতের বায়'আত আকুড়ার সফল হুদ্ধাভিযানের পর দেশীয় লোকেরা অভিপ্রায় ব্যক্ত করে যে, হাজারু নামক শিখ শাসনাধীন বাজারে রাতের অন্ধকারে হামলা করা হোক। সৈয়দ আহমদ বেরেলভী রে) এর অনুমতি দেন; কিন্তু নিজে যোগদানে বিরত থাকেন। র্ান্রিকালীন অতর্কিত এ হামলায় দেশীয় ঈমান যখন জাগলো ২৯ www.almodina.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।