ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

করে তাদের সাহায্য ও সহযোগিতা কামনা করেন। গযনী পৌছুলে শহরের নেতৃস্থানীয় ব্যক্তি, জ্ঞানী-গুণী ও বয়োঃরূদ্ধজন ছাড়াও অর্গণিত মানুষ কেউবা পশুতে সওয়ার হয়ে, কেউবা পায়ে হেটে হেটে--দু'ক্রোণ পথ এগিয়ে তাঁকে অভ্যর্থনা জানায়। তিনি সুলতান মাহম্দ গযনবীর মাযার সন্নিকটে সৈন্যদের ছাউনী ফেলেন এবং এখানেও বহু সংখ্যক মানুষ তার হাতে হাত রেখে বায়- ‘আত হয় । গযনীতে দু’দিন অবস্থানের পর তিনি কাবুল গমন করেন। নেতৃস্থানীয় ও সরকারী দায়িত্বে উচ্চ পদে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং হাজার হাজার সাধারণ মানুষ সৈয়দ আহমদ বেরেলভী রে)-কে অভ্যর্থনা জানাবার উদ্দেশ্যে শহর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। ঘোড়ার খুরে এবং লোকজনের প্রচণ্ড ভীড়ের চোটে এত ধূলো উড়তে থাকে যে, চারদিক অন্ধকার হয়ে যায়। ফলে কোন কিছুই আর দৃষ্টিগোচর হচ্ছিলো না। কাবুলের শাসনকর্তা সুলতান মুহাম্মদ খান আপন তিন ভাইসহ পঞ্চাশজন ঘোড়সওয়ার সম- ভিব্যাহারে অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে থাকেন । সৈয়দ আহমদ বেরেলভী রে) দেড় মাস কাল কাবুলে অবস্থান করেন। এখানে তিনি জিহাদ, আত্মিক, ও নৈতিক পরিশুদ্ধি এবং ইসলামের প্রচার ও প্রসারে ব্যাপৃত থাকেন। তার পবিত্র সাহচর্যে সর্বসাধারণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই উপরুত হতে থাকে। তাঁর কাফেলার ঈমানী আভায দীপ্ত ও সমুজ্্বল অবস্থা, জিহাদী জোশ্‌ ও জযবা এবং আল্লাহ্‌র রাহে জান কুরবান করবার প্রবল আগ্রহ ও আকুতি লক্ষ্য করে তারাও এ পবিত্র কাফেলায় শরীক হচ্ছিলো । তিনি বাকযাঈ ভ্রাত্রন্দের মধ্যে সন্ধি ও সমঝোতা স্থাপনের উদ্দেশ্যে আপ্রাণ চেস্টা করেন এবং এজন্যে ছ'সপ্তাহ অবস্থানও করেন । কিন্তু এ প্রয়াস সাফল্যমশ্তিত হয়নি। বাধ্য হয়ে তিনি পেশোয়ারের পথে যাত্রা শুরু করেন। পথিমধ্যে মুসলিম জনসাধারণ উৎসাহ ও আবেগের সাথে তাকে অভ্যর্থনা জানায় আর গোটা সফরকালেই এ দৃশ্য আবর্তিত হতে থাকে । পেশোয়ারে তিন দিন অবস্থানের পর তিনি হশ্ত নগরে কয়েক দিন অবস্থান করেন এবং সেখানে মুসলমানদের জিহাদের জন্য প্রস্তুত করেন। অতঃপর নওশেহরা আগমন করেন। এখান থেকেই তিনি জিহাদের ন্যায় প্রিয় আমল এবং শ্রেষ্ঠ ও মহান “ইবাদতের শুভ উদ্বোধন করেন। এটা ছিলো তাঁর বছরের পর বছরের দাওয়াত, তবলীগ, চেস্টা ও সাধনার ফলশ্লতি এবং এটাই ছিলো কম্টকর, দুর্গম ও দুঃসাধ্য সফরের আসল লক্ষ্য ও উদ্দেশ্য। ২৮ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।