মুসাফিরদের জন্য এই দীর্ঘ পর্বতশ্রেণীর ভেতর এটা সূম্টি করে রেখেছেন। এটাই ভারতবর্ষকে আফগানিস্তান থেকে আলাদা করে রেখেছে । বোলান গিরিপথ অতিক্রম করে তিনি শাল (কোয়েটা ) পৌছান। শালের আমীর তাঁকে অত্যন্ত খাতির ও সমাদর করেন এবং স্থানীয় “উলামায়ে কিরাম সৈয়দ সাহেবের নিকট বায়'আত হন । আফগানিস্তানে শাল (কোয়েটা) থেকে রওয়ানা হয়ে তিনি কান্দাহার গমন করেন। সে সময় আফগানস্তিনে বার্কযাঈ ভাইদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত ছিলো । তাদের বলা হতো দুররাণী। কান্দাহারে দুল খান, গযনীতে মীর মুহাম্মদ খান, কাবুলে দোস্ত মুহাম্মদ খান ও সুলতান মুহাশ্মদ খান এবং পেশো- য়ারে ইয়ার মুহাশ্মদ খান শাসন কতৃত্বে অধিজ্ঠিত ছিলেন। তাদের মধ্যে বিরাট অনৈক্য ও মতবিরোধ ছিলো। তাদের মধ্যে গৃহযুদ্ধ লেগেই থাকতো। সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর এও একটি কাজ ছিলো যে, তিনি এদের মধ্যে বিরাজিত পারস্পরিক দ্বন্দ ও মতানৈক্য দূর করে একসুত্রে আবদ্ধ করবেন এবং তাদের ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে জিহাদে উদ্দীপ্ত করে তুলবেন। তিনি কান্দাহার গিয়ে পৌছুলে কান্দাহারের শাসনকর্তা আগু বাড়িয়ে অভ্যর্থনা জানায়। এমনিভাবে শহরের হাজার হাজার “উলামায়ে কিরাম ও অভিজাত ব্যক্তিবর্গ পায়দল এগিয়ে এসে তাঁকে অভ্যর্থনা জানায়। প্রচণ্ড ভীড়ের ফলে সড়ক-পথ বন্ধ হয়ে বায়। চার দিন তিনি কান্দাহার অবস্থান করেন । প্রতিটি ব্যক্তিই ছিলো হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর সাথে জিহাদে শরীক হবার জন্য অস্থির ও ব্যাকুলপ্রায়। এরপর তিনি কান্দাহার থেকে গযনী গমন করেন। প্রায় চার শো” সম্মানিত “উলামা ও শ্রদ্ধেয় ব্যক্তি, মাদরাসার ছান্র ও খানকাহ্বাসী মাশায়েখ জিহাদী জোশে উদ্দীপিত ও উদ্বেলিত--শির দেবার জন্যে তৈরী হয়ে হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর সহগামী হয়। এদের মধ্যে বাছাই করে চূড়ান্ত পর্যায়ে মাত্র দু’শো সত্তরজন তিনি সাথে রাখেন ৷ কান্দাহার ও গযনীর পথে তিনি গযনীর শাসনকর্তা মীর মুহাম্মদ খান ও কাবুলের শাসনকর্তা সুলতান মুহাম্মদ খানকে পন্ত্র লেখেন এবং স্বীয় আগমনবার্তা, উদ্দেশ্য ও লক্ষ্য ব্যত্ত ঈমান যখন জাগলো ২৭ www.almodina.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।