ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

জায়গায় এবং প্রতিটি স্থানে লোকজন তাকে খোশ-আমদেদ জানায়। শুরু হয় বায়'আত গ্রহণ ও মুরীদ হবার পালা। গোয়ালিয়র মহারাজার অভিলাষক্রমে তিনি তাঁকে সাক্ষাত দান করেন । মহারাজা সৈয়দ আহমদ বেরেলভী (র)-এর খিদমতে নযর-নেয়াষফ পেশ করেন। এরপর তিনি গোয়ালিয়র থেকে টুংক গমন করেন । টুংকের নওয়াব আমীর খান যোর সৈন্যদলে তিনি ছ'বছর কাটিয়েছিলেন ) অত্যন্ত সাদর ও উঞ্চ অভ্যর্থনা জানান এবং সামনের সফরে অনেকদূর পর্যন্ত তাকে অনুসরণ করেন। টুংক থেকে আজমীর ও পালি হয়ে মারোয়াড়ের দুর্গম মরুভূমি অতিক্রম করে বিভিন্ন স্থানে যাত্রা বিরতি ঘটিয়ে অবশেষে সিন্ধ্‌ প্রদেশের হায়দারাবাদে পৌছেন। পথিমধ্যে হাজার হাজার নারী-পুরুষ বায়'আত গ্রহণ করে এবং বহু লোক তার অনুগামী হয়। সে সময় সিন্ধু ছিলো স্বায়ত্তশাসিত শাসকদের অধীন । তাঁরা ছিলেন একই খান্দানের লোক এবং তাঁদের শাসনাধীন এলাকায় লাখ লাখ যুদ্ধবাজ, নিপুণ লড়াকু ও অভিজ্ঞ যোদ্ধা ছিলো। অনুরূপ বিরাট সংখ্যক লোক সর্বজনমান্য একজন বৃযর্গ-মাশায়ে- খের অনুসারী ছিলো। তারা সারা সিহ্কুতে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছিলো । এরা সবাই হযরত বেরেলভী রে)-কে সাদর অভ্যর্থনা জানায় এবং তাঁকে সকল প্রকার সাহায্য-সহযোগিতার আশ্বাস প্রদান করে। হায়দরাবাদের শাসনকর্তা মীর মুহাম্মদ, অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও মাশায়েখ সৈয়দ বেরেলভী রে)-এর হাতে হাত রেখে আনুগত্যের শপথ গ্রহণ করেন। এক সপ্তাহকাল হায়দরাবাদ অবস্থানের পর তিনি পীরকোট গমন করেন এবং সেখানে দু'সপ্তাহকাল অবস্থান করেন। সেখান থেকে তিনি শিকারপুর যান এবং সিন্ধুর বৃযূর্গ ও মাশায়েখে কিরামের সাথে মুলাকাত করেন। শিকারপুর থেকে বেরিয়ে বিভিন্ন স্থানে যাত্রা বিরতি করে জিহাদের দাওয়াত দিতে দিতে তিনি ছত্তরভাগ ও ঢাওর নামক স্থানে পৌছান। এ সমস্ত এলাকায় “উলামায়ে কিরাম, সূফী সম্প্রদায় এবং সাধারণ মানুষ তাঁর পবিত্র হাতে চুমা দিতে ও সাক্ষাতের সৌভাগ্য লাভে সক্ষম হয়। তিনি তাঁর পুরো কাফেলা নিয়ে বোলান গিরিপথের সংকীর্ণ ও বিপদজনক রাস্তা অতিক্রম করেন। বোলান গিরিপথ একট প্রাকৃতিক রাস্তা । আল্লা- হর অপার কুদরত দৃঢ়চেতা ও উদ্যমী বিজেতা এবং প্রয়োজন মুখাপেক্ষী ২৬ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।