ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

দাবী করছিলো যে, এ অভিযান যেন উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে সুরু করা হয়। কারণ সেটা ছিলো শক্তিশালী ও উৎসাহ প্রাদীপ্ত আফগান €পাঠান ) উপজাতির কেন্দ্রভূমি আর তাদের বহ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও বংশীয় লোকজন সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর হাতে বায়'আত গ্রহণ করেছিলো । এদের অনেকেই তাঁর সৈন্যবাহিনীতেও শামিল ছিলো । তারা তাকে এ আশ্বাসও দিরেছিলো যে, উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের এ সংগ্রামে উপজাতিরা সর্বাস্মক সাহায্য ও সহযোগিতা প্রদান করে যাবে । অধিকন্ত এখান থেকেই স্বাধীন ইসলামী রান্ট্রের এমন একটি সিলসিলা শুরু হয়, যা তুরস্ক পর্যন্ত গিয়ে পৌছে। তিনি প্রথম থেকেই এ কাজের জন্য নিজেকে এবং নিজ জাম“আতকে প্রস্তুত করে চলছিলেন। হিজরত ১২৪১ হিজরীর ৭ই জমাদিউছ-ছানীর সোমবার মুতাবিক ১৮২৬ খৃস্টাব্দের ১৭ই জানুয়ারী তিনি নিজ বাসভূমি রায়বেরেলীকে বিদায়ী সালাম জানান। ভারতবর্ষের উত্তর-পশ্চিম সীমান্তে পৌছুবার জন্য তিনি সংযুক্ত মালব প্রদেশের এলা কাসমূহ, রাজপুতানা, মারওয়াড়, সিন্ধু, বেলুচিস্তান, আফগানিস্তান ও সীমান্ত প্রদেশের মরুভূমি, মালভূমি, পাহাড়-পর্বত, গিরিপথ, বন-জঙ্গল, নদীনালা ও জলাভূমি এলাকা অতিক্রম করেন। এসব অতিক্রম করাটাও ছিলো এক ধরনের জিহাদ। কোথাও পানির স্বল্পতা, কোথাও রসদপন্ত্রের ঘাটতি, চলার অনুপযোগী পথ-ঘাট, দুর্গম স্থান, লুটেরা ও ডাকাত দলের বিপদাশংকা, ক্ষুধা-তৃষ্চার তীব্রতা, অপরিচিত দেশ ও জাতিসমম্টি, ভাষার বিভিন্নতা, আবার কোথাও বা নরম-গরম মেযাজ--এ সবেরই সম্মুখীন হতে হয়েছে। এ ছাড়াও ছিলো সন্দেহ, সংশয় ও অবিশ্বাস, অনুসন্ধান ও গোয়েন্দাগিরি-সব কিছুই সামনে এসে দেখা দিয়েছে। এ কাফেলায় দিলী, অযোধ্যা এবং দোয়াবার অভিজাত লোকজন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, “উলামায়ে কিরাম ও মাশায়েখ, আমীর-ওমরা পরিবারভূক্ত সৌখিন ও ধনাত্য ব্যক্তি, শৌর্য-বীর্যের অধিকারী যুবক, জিহাদী জোশে উদ্দীপ্ত ও উদ্বেলিত ক্ষীণকায় ও দুর্বল সবাই শরীক ছিলেন। কাফেলার সদস্য সংখ্যা ছিলো ছ'শো । প্রথম মঞ্জিল তিনি দালমু নামক স্থানে অতিবাহিত করেন। এরপর ফতেহ্পুর, বান্দাহ, জালুন, গোয়ালিয়র ও টুংক গমন করেন। প্রতিটি ঈমান যখন জাগলো ২৫ www.almodina.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।