শক্তিকে অত সহজে উপেক্ষা করা যায় না। এটা দিল্লীর কেন্দ্র এবং গোটা উত্তর-পশ্চিম ভারতবর্ষের জন্য_অধিকস্ত, সীমান্ত প্রদেশ ও আফগানিস্তানের জন্যেও একটি স্থায়ী হমকি ও বিপদের কারণ ছিলো। সৈয়দ আহমদ বেরেলভী রে) এবং তাঁর জঙ্গী-সাথীদের এটা ছিলো বিরাট দূরদর্শিতা এবং রাজনৈতিক দুরদৃষ্টির পরিচায়ক যে, তারা এ জাতীয় বিপদ অনুভব করেছেন এবং অতঃপর জিহাদী তৎপরতা চালাবার ক্ষেত্রে পাঞ্জাবকেই অগ্রাধিকার প্রদান করেন । ভারতবর্ষের বুকে ইংরেজ আধিপত্য, মুনলমানদের মধ্যে পারস্পরিক গৃহযুদ্ধ ও বিশৃঙ্খলা এবং ইসলামের এই শোচনীয় অবনতি ও অধঃপতন দৃশ্য সৈয়দ সাহেবকে অস্থির করে তোলে । তার মতে_ আল্লাহ্র সত্য ও সমুজ্জল কলেমা ঘোষণা এবং মুসলিম বিশ্বের শৃঙ্খল মুক্তির আবশ্যকতা - প্রতিটি আত্ম-মর্যাদাবোধসম্পন্ন,, কর্তব্যপরায়ণ ও দায়িত্ববোধে উদ্দীপ্ত মুসলমানের নিকট জিহাদের দাবী জানাচ্ছিলো। তাঁর দৃষ্টিতে জিহাদ ছিলো ইসলামী জীবন-দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা এবং এর পরিপূর্ণ ও শেষ ধাপ। তিনি হিজরতকে জিহাদের ভূমিকা বা পূর্ব-পদক্ষেপ হিসেবে মনে করতেন এবং তা এজন্যে যে, সে সময়কার অবস্থা ও পরিস্থিতির দাবী অনুযায়ী হিজরত ব্যতিরেকে জিহাদ সম্ভব ছিলো না। কুরআন শরীফের স্পম্ট আয়াত এবং প্রকাশ্য হাদীছগুলোর প্রেক্ষিত এ নির্দেশ বাস্তবায়নের প্রতি তাঁকে উৎসাহিত ও উদ্দদ্ধ করে। আল্লাহ্র সন্তুষ্টি ও তাঁরই প্রতি অসীম ভালবাসাই তাঁর অন্তর-মানসে জিহাদের প্রেরণা জাগায়। অতঃপর উল্লিখিত পরিস্থিতি তার অন্তর রাজ্যে জিহাদের প্রতি প্রবল আগ্রহ ও আকাঙ্ক্ষা স্ৃন্টি করে । হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর নিকট যদিও আসল লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো ভারতবর্ষ গোটাটাই--যেমন ভারতবর্ষের বিভিন্ন দেশীয় রাজ্যের রাজন্যবর্গ এবং বহিবিশ্বের বিভিন্ন মুসলিম নৃপতির নিকট প্রেরিত বহু চিঠি-পত্রের মাধ্যমে জানা যায়। কিন্তু পাঞ্জাবে রজিৎসিংহের নিয়মিত ও প্রতিষ্ঠিত শাসন-কর্তৃত্বাধীনে সেখানকার মুসলিম জনসাধারণ হয়ে পড়েছিলো তার নির্মম জুলুম-নির্যাতনের শিকার। আর এ কারণেই এসব অসহায় ও জুলুম-নির্ধাতনে নিপ্পেষিত মুসলমানদের তাৎক্ষণিক সাহায্য করাই ছিলো তার আশু কর্তব্য। অধিকন্ত সামরিক কৌশল এবং রাজনৈতিক দুরদর্শিতা ২৪ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।