সফর-সঙজী ছিলো ৭৭৫ জন। দর্শনপ্রার্থী মুসলমান, খৃস্টান এবং হিন্দুদের ভীড় এরূপ ছিলো যে, রাস্তাঘাট বন্ধ হবার উপক্রম হয়ে যেতো। লোকজনের পক্ষে রাস্তা অতিক্র ম ছিলো কষ্টসাধ্য ব্যাপার। পথিমধ্যে বিভিন বন্দর ও সমুদ্রোপকুলবর্তী স্থানগুলোতে অবতরণ, থামা এবং ওয়াজ-নসীহত ও ধর্মীয় উপদেশ প্রদান করতে করতে ২৩শে শা'বান ১২৩৭ হিজরীর বুধবার মুতাবিক ১৮২২ খুস্টান্দের ১৬ই মে তিনি জেদ্দায় গিয়ে উপনীত হন এবং ২৮শে শাবান তারিখে হারাম শরীফে প্রবেশ করেন। এরূপ পবিত্র স্থানেও তার ফয়েষ প্রদানের ধারা অব্যাহত থাকে । হারাম শরীফের ইমাম, মক্কা মুআজ্জমার মুফতী এবং অন্যান্য বহু আরবী “উলামা কিরাম তার মুরীদ হন। অন্যান্য মুসলিম রাস্ট্রের নেতুর্ন্দ ও নেতৃস্থানীয় “উলামায়ে কিরামও তার নিকট থেকে ফয়েষ হাসিল করেন। রমযানু*ল- মুবারক কাটে মক্কা মুকাররমায়। হজ্দ্বের দিনগুলোতে তিনি আকাবার প্রথম প্রান্তরের যেখানে আনসারদের প্রথম দল হুযুরে আকরাম সে-)-এর হাতে হাত দিয়ে বায়'আত হয়েছিলেন এবং যেখানে হিজরতের প্রথম বুনিয়াদ স্থাপিত হয়েছিলো--সমস্ত সঙ্গী-_সাখীদের থেকে জিহাদের বায়'আত গ্রহণ করেন। এরপর মক্কা মুকাররমা থেকে মদীনা মুনাওয়ারা গমনের তিনি সিদ্ধান্ত নেন এবং সেখানে অবস্থান করেন। সেখানেও “উলামায়ে কিরাম ও মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বসাধারণ সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর খিদমতে সমান বেগে আসতে শুরু করে। মদীনা থেকে তিনি মন্কায় ফিরে আসেন। এরপর দ্বিতীয় রমযানও মক্কা মুআজ্জমায় অতিবাহিত করেনঃ দ্বিতীয় দফা হজ্জ সমাপনান্তে ১২৩৯ হিজরীর ১লা রমযান মুতাবিক ১৮২৪ খুস্টাব্দের ৩০শে এপ্রিল তিনি রায়বেরেলী প্রত্যাবর্তন করেন। দেশে বিভিন্নমুখী ব্যস্ততা ১২৩৯ হিজরীর ১লা রমযান মৃতাবিক ১৮২৪ খুস্টাব্দের ৩০শে এপ্রিল থেকে ১২৪১ হিজরীর ৭ই জমাদিউছ-ছানী মুতাবিক ১৮২৬ খুস্টাব্দের ১৭ই জানুয়ারী পযন্ত এক বছর দশ মাস তিনি রায়বেরেলীতে অবস্থান করেন। এখানে এটাই ছিলো জীবনের শেষ অবস্থান। এ সময়কার অবস্থানকালের বিভিন্নমুখী ব্যস্ততার মধ্যে লোকদের জিহাদের জন্য দাওয়াত ২২ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।