করে। কিন্তু তিনি ও তার সাথী “উলামায়ে কিরাম “কলেমায়ে হক" হেক- কথা) বলা এবং সত্যিকার ও বিশুদ্ধ দীনের দিকে জনগণকে আকৃষ্ট করবার ব্যাপারে কোন কিছুরই তোয়াক্কা করেন নি। তিনি অত্যন্ত ঠাণ্ডা মেযাজে নিজ কর্মে ব্যাপৃত থাকেন। একমাস পর তিনি দেশে ফিরে আসেন। দেশে অবস্থানকালে পাঞ্জাবের মুসলমানদের উপর কত জুলুম-নির্যাতনের কারণে তিনি এসবের বিরুদ্ধে জিহাদের প্রয়োজনীয়তা অত্যন্ত তীব্রভাবে অনুভব করতে থাকেন, যা প্রথম থেকেই তাঁর অন্তর-মানসে কাজ করে আসছিলো। এ অনুভূতি অবশেষে অস্থিরচিত্ততায় রূপলাভ করে। এরপর তিনি শক্ত-সমর্থ ও মোটা-সোটা চেহারার লোক দেখলেই বলতেন,--এরূপ লোকেরাই প্রকৃত কাজের এবং এ ধরনের লোকই আমাদের কাজের জন্য দরকার। অধিকাংশ সময়েই তিনি অস্ত্রসঙ্জিত থাকতেন যেন অন্যেরা এর গুরুত্ব বুঝতে পারে। সামরিক প্রশাসন ও মহড়া চলতো। লক্ষ্যভেদসহ আরও বহুবিধ সামরিক কলাকৌশ- লের অনুশীলন করা হ'তো। হজ্জ উদ্যাপন সে যুগে ইসলামের অন্যান্য প্রথা ও আচার-অনুষ্ঠান দুর্বল হবার সাথে সাথে হজ্জের মতো একটি গুরুত্বপূর্ণ রুকনও “উলামায়ে কিরামের ফিক্হী ওযর- আপত্তির ভিত্তিতে একেবারেই পরিত্যক্ত অথবা গাফলতির শিকারে পরিণত হয়েছিলো । কিছু সংখ্যক “উলামা ভারতবর্ষের মুসলমানদের উপর থেকে হজ্জ্ব পালনের বাধ্যবাধকতা রদ হয়ে গেছে বলে ফতওয়াও প্রদান করে- ছিলেন। সৈয়দ আহমদ বেরেলভী রে) এ ফিতনারও মূলোৎপাটন করেন এবং এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজনীয় মনে করে “উলামায়ে কিরাম ও প্রখ্যাত সুধীরন্দের একটি বিরাট দল নিয়ে হজ্দ্ব পালনের উদ্দেশ্যে সফর শুরুকরেন। বিভিন্ন স্থানে হজ্জের তবলীগ সম্পর্কে চিঠি-পন্ত্রাদি লেখান। সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর এই ঘোষণা এবং প্রেরিত চিঠিপন্দ্রের কারণে বিভিন্ন স্থান থেকে হজ্জ পালনকারীদের সারিবদ্ধ আগমন শুরু হয়। লোকজন পতঙ্গের মত চতুর্দিক থেকে ধেয়ে আসতে থাকে । ১২৩৬ হিজরীর ১লা শওয়াল মুতাবিক ১৮২১ খুস্টাব্দের ২রা জুলাইয়ে ‘ঈদের সালাত আদায়ের পর চারশত সঙ্গী-সাথী সমভিব্যাহারে তিনি নিজ বাসভূমি থেকে হজ্বের উদ্দেশ্যে রওয়ানা হন। ২০ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।