বিলাস, খেল-তামাশা এবং হাসি-ঠাট্টায় লাখনৌ ছিলো গুলযার। এর সাথে শহরবাসীদের মধ্যে প্রভাব-প্রতিপত্তি সৃষ্টির যোগ্যতা যেমন ছিলো, তেমনি ছিলো দীন ও ধর্মের শ্রেষ্ঠত্বের মহিমা ও অনুপম মর্যাদা। লাখনৌ ছিলো যেমনি “উলামা ও মাশায়েখে কিরামের কেন্দ্র, তেমনি অন্যান্য ছোট ছোট শহর ও পল্লীর শরীফ খান্দান বা অভিজাত পরিবারের জ্তানী-গুণীগণ এখানে এসে জড়ো হয়েছিলেন। মানুষের এ সমৃদ্ধ ভাণ্ডারে শত শত মূল্যবান মণিমুত্তণ ছিলো, যা রাসায়নিক প্রতিক্রিয়ার একটু স্পর্শ বা দৃষ্টির অপেক্ষায় যেন অপেক্ষমান ছিলো । হযরত সৈয়দ সাহেব এবং তীর সঙ্গী-সাথীগণ গোমতীর তীরে পীর শাহ মুহাম্মদের টিলায় অবস্থান করেন। তিনি এখানে পৌছুতেই লোকজনের আগমন শুরু হয় এবং ভীড়ও ক্রমে ক্রমে বাড়তে থাকে। সকাল থেকে রাত অবধি লাকজনের সমাগম ও সমাবেশ থাকে একই রূপ। মওলানা মুহাম্মদ ইসমা'ঈল ও মওলানা মৃহাম্মদ “আবদুল হাইয়ের অব্যাহত প্রভাব স্ম্টিকারী এবং অন্তরে রেখাপাতকারী ওয়াজ-নসীহতের ফলে লাখনৌয়ের স্থায়ী অধি- বাসীদের মধ্যে বিরাট বিপ্লব সৃষ্টি হয়। তাতে হাজার হাজার মানুষের জীবনের গতিধারাই আমূল পরিবর্তিত হয়ে যায়। লোকেরা এসে তওবা করতো আর নতুনতর ঈমানী জীবন ও যিন্দেগীতে পদার্পণ করতো। সৈয়দ আহমদ শহীদ এবং তার জামা'আতের কয়েকদিনের অবস্থানের ফলে লাখনৌ- বাসীদের রূহানী ফয়েষ ও বরকত লাভ সম্ভব হয়। বড় বড় “উলামায়ে 'কিরাম ও মাশায়েখ তাঁর দরবারে হাযির হতেন এবং ধন্য হতেন বায়'আত লাভ করে। প্রতিটি জুমআর দিনে মওলানা “আবদুল হাই এবং মওলানা মুহাম্মদ ইসমা'ঈলের ওয়াজ হ'তো। বিভিন্ন পরিবার ও তাদের আত্মীয়- স্বজনেরা এখানেও সৈয়দ সাহেবের নিকট বায়'আত গ্রহণ করতো এবং শিরক ও বিদ'আত থেকে তওবা করতো । বেশুমার দাওয়াত তিনি পান এবং এ সমস্ত দাওয়াতে তাঁর কারামতের প্রকাশ ঘটতে দেখা যায়। এসব দেখার পর আহলে সুন্নত ওয়া'ল-জামা"আত ছাড়াও শী“আ এবং অমুসলিম এমনকি শাসক সম্পুদায় পর্যন্ত অভিভূত হয়ে পড়ে। শিরক ও বিদ“আতের বাজার পড়ে বিমিয়ে। পাপ, অন্যায় ও দু্কৃতিতে লিপ্ত ব্যক্তিরা তওবাকারীতে পরিণত হয়। সৈয়দ আহমদের দিকে জনম্োতের এরপ প্রবাহ এবং শাঁ“আ মতবাদী- দের এরূপ সাধারণ তওবার আধিক্যের ফলে সরকার ও সরকারী কর্মচারীরুন্দ আতংকিত ও উদ্দিগ্ন হয়ে পড়ে । তারা আকারে ইঙ্গিতে ব্যাপারটা প্রকাশ ঈমান যখন জাগলো ১৯ www.almodina.com
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।