ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

স্বদেশে এই সফরের পর তিনি নিজ বাসভূমি রায়বেরেলী ফিরে আসেন। এ সময় এ এলাকাতে খরা ও দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছিলো । চারদিকেই চলছিলো হতাশা, অনাহার, দারিদ্র্য আর নিংস্বতার রাজত্ব । এমতাবস্থায়ও তার উপর অর্পিত ছিলো একশত লোকের রুটি-রুজির যিশ্মদারী। কিন্ত তার অন্তর- মানসে ছিলো আল্লাহ্‌ প্রদত্ত শান্তি ও তৃপ্তি এবং তাঁরই প্রতি অগাধ আস্থা ও ভরসায় (তাওয়াক্কুল) পরিপূর্ণ। তাঁর সাহচর্যে অবস্থান করছিলেন তৎকালীন ভারতবর্ষের বড় বড় “উলামায়ে কিরাম, প্রখ্যাত সুফী এবং খানকাহ্বাসী ফকীর ও বুযুর্গ । প্রত্যেকেই নিজেদের জ্ঞান ও মর্যাদার দিক দিয়ে সাফল্যের সুউচ্চ সোপানে অবস্থান করা সত্ত্বেও হযরত সৈয়দ আহমদ (র)-এর জানের কণা ও ফয়েষ লাভে ধন্য হতেন। এমনি করেই তিনি নিজ সঙ্গী-সাথীদের নিয়ে খেদমতে খাল্কের (সৃষ্ট জীবের সেবা ও কল্যাণ ) কার্যক্রমে শরীক হতেন। ছোট্ট এ গ্রামটি একই সময়ে একটি ঘনবসতি ও লোকজন পরিপূর্ণ খানকাহ্‌, একটি দীনি মাদরাসা এবং একটি জিহাদের ময়দানে পরিণত হয়েছিলো। এ সময়টি ছিলো গভীর আগ্রহ-আকাঙ্ক্ষা, নেশা ও মত্ততা, আনন্দ ও তুগ্তি, স্বাদ ও মিষ্টতা এবং পর্যাপ্ত পরিশ্রম ও সাধনার ৷ স্বীয় বাসভূমিতে অবস্থানকালে তিনি এলাহাবাদ, বেনারস, কানপুর এবং সুলতান- পুর সফর করেন। সামান্য দূর অতিক্রম করতে না করতেই লোকজন দলে দলে এসে তীর সাথে সাক্ষাত করতো এবং বায়'আত হ'তো। লাখনোয়ে তবলীগী সফর লাখনৌয়ের ছাউনিতে পাঠানদের একটি উল্লেখযোগ্য সংখ্যক বসতি ছিলো। তারা সৈয়দ সাহেবের উতধ্বতন বুষুর্ঁদের এবং খোদ তার ভক্ত ও অনুরক্ত ছিলো। তাদের মধ্যে বিশেষ করে নওয়াব ফকীর মুহাম্মদ খানের নাম উল্লেখযোগ্য । এদের আগ্রহাতিশয্যে তিনি উপকার ও কল্যাণ মানসে এবং সংস্কারের আশায় ১৭০ জনের একটি কাফেলাসহ লাখনৌ সফর করেন। তার এ সফরে মওলানা মুহাম্মদ ইসমাঈল রে) এবং মওলানা মুহাম্মদ “আবদুল হাই রে) সাথে ছিলেন। সময়টা ছিলো নওয়াব গাষী উদ্দীনের নবাবী এবং নওয়াব মু'তামিদ উদ্দৌলাহ. আগা মীরের মন্ত্রীত্বকাল। এ সময়ে লাখনৌয়ে সম্পদের অপচয়, বিশৃঙ্খলা, অপরের অধিকারে হস্তক্ষেপ ও ছিনতাই এবং বিলাস-ব্যসনের রাজত্ব চলছিলো । আরাম-আয়েশ, ভোগ- ১৮ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।