ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

খান্দানের দু'জন বিশিষ্ট ব্যক্তি প্রখ্যাত আলিম মওলানা ‘আবদুল হাই (র) ‘এবং মওলানা মুহাম্মদ ইসমাঈল রে) তার হাতে বায়'আত বা শিষ্যত্ব গ্রহণ করেন। এ দু'জনের বায়*আত গ্রহণের পর দিলীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ স্তরের মানুষ, “উলামায়ে কিরাম ও মাশায়েখের স্রোত এমনিভাবে তাঁর দিকে প্রবাহিত হ'তে শুরু করে যা ছিলো কল্পনাতীত। দিন দিন তাঁর জনপ্রিয়তা ও খ্যাতি বাড়তে থাকে। তিনি তবলীগী ও সংস্কারমূলক সফর শুরু করেন। সর্বাগ্রে মুজাফফরনগর এবং সাহারানপুরের ঘন বসতিপূর্ণ এতিহাসিক শহরতলী ও পল্লী অঞ্চল, মুসলিম অভিজাতমহল ও “উলামায়ে কিরামের কেন্দ্রসমূহ, নিজগড়, মুক্তেশ্বর, দোয়াবার এলাকাগুলো, রামপুর, বেরেলি, শাহাজাহানপুর এবং আরো অন্যান্য অঞ্চল সফর করেন। এসব এলাকায় শত শত খান্দান এবং ব্যক্তিবর্গ বায়“আত গ্রহণ করে, শিরক ও বিদ- “আত থেকে তওবা করে এবং “উলামায়ে কিরাম ও মাশায়েখ তার মুরীদ দলভুক্ত হন। সাহারানপুরের হাজী আবদুর রহীম সাহেব-িনি সে যুগে অন্যতম বড় বুযুর্গ ছিলেন এবং হাজার হাজার লোক ছিলো তাঁর মুরীদ- মণ্ডলীর অন্তর্ভূ ক্র--তিনিও হযরত সৈয়দ আহমদ রে)-এর হাতে বায়'আত হন এবং মুরীদদেরও বায়'আত করান। তার এ সফর ছিলো রহমতের বারিধারার ন্যায়। তিনি যে অঞ্চল এবং যেসব এলাকা দিয়ে অতিক্রম করতেন, সে সব এলাকাতেই সবুজের সমারোহ, বসন্ত ও প্রাচুর্যের সোনালী আভা পেছনে রেখে যেতেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এরূপ যে, যেখানে তিনি অল্প কিছুক্ষণের জন্যও অবস্থান করেছেন সেখানেই মসজিদগুলো প্রাণবন্ত ও উজ্জ্রল আভা ফিরে পেয়েছে । আল্লাহ্‌ তা'আলা ও তাঁর রসূল (স.)-এর আলোচনায় মুখর হয়ে উঠেছে । একদিকে সৃষ্টি হয়েছে ঈমানের সজীবতা, সুন্নতে নববী সে-)-এর অনুসরণের প্রতি প্রবল আগ্রহ ও ইসলামী জোশ এবং অপরদিকে স্থষ্টি হয়েছে শিরক ও বিদ“আতের প্রতি স্বণা ও বিতুষ্ণা, লোপ পেয়েছে শী'আ ও রাফেজীদের বাতিল মতবাদ ও ভ্রান্ত চিন্তাধারা । গোটা সফরে মওলানা মুহাম্মদ ইসমা"ঈল (রে) এবং মওলানা “আবদুল হাই রে) তাঁর সঙ্গী ছিলেন। এদের ওয়াজ-নসীহতে জনসাধারণের মন-মগজে বিপ্লব সৃষ্টি হয় এবং ঈমান ও আমলের সংস্কার ও পরিশুদ্ধতা সাধিত হয়। ঈমান যখন জাগলো ১৭ www.almodina.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।