হিজরী ১২২৬ সনে (১৮১১ খু.) তিনি দ্বিতীয়বার দিলী সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। দিল্লীতে কয়েকদিন অবস্থানের পর শাহ. “আবদুল “আযীয (র)-এর পরামর্শক্রমে নওয়াব আমীর খান (যিনি রাজপুতানা এবং মালব প্রদেশে সৈন্যবাহিনী পরিচালনায় ও হুদ্ধ-বিগ্রহে ব্যাপৃত ছিলেন)-এর সৈন্যদলে ভতি হন। হুদ্ধ-বিগ্রহের বাস্তব ট্রেনিং লাভ, অজিত ট্রেনিংকে উদ্দেশ্য ও অর্থপূর্ণ চেস্টা-সাধনায় নিয়োগ এবং অগ্রসরমান ও সম্পূসারণশীল ইংরেজ আধিপত্যের বিপদ ও দুর্যোগ মুকাবিলার পথে কাজে লাগাবার জন্যে তিনি তাঁর সাহচর্য ও বন্ধুত্ব লাভের চেস্টা পান। নওয়াব আমীর খান সম্ভল (রোহিলা খণ্ড)-এর একজন দৃঢ় মনোবলসম্পন্ন আফগান বংশোভ্ভত আমীর ছিলেন। তিনি তার চার পার্খে দৃঢচেতা, অভিযান উন্মুখ এবং বিশ্বস্ত সাথীদের উল্লেখযোগ্য একটি সংখ্যার সমাবেশ ঘটাতে পেরেছিলেন এবং এমন একটি গুরুত্বপূর্ণ অবস্থায় পৌছে ছিলেন যে, বিভিন্ন দেশীয় রাজন্যবর্গকেও তার সাহায্য ও সমর্থনের মুখাপেক্ষী হতে হ’তো। তদুপরি ইংরেজরাও এই ক্ৰমবদ্ধমান ও উঠতি শক্তিকে উপেক্ষা করতে পারতো না। হযরত সৈয়দ আহমদ রে) আমীর খানের সৈন্যবাহিনীতে দু'বছর ছিলেন। [তিনি “ইবাদত-বন্দেগী, আত্মিক সাধনা ও সৈনিক জীবন যাপনের সাথে সাথে সংস্কার-কমী এবং ধমীয় উপদেশ ও শিক্ষামূলক তৎপরতায়ও নিয়োজিত থাকেন। তার আগ্রহ ও উৎসাহে, চেস্টা ও সাধনায় সমগ্র সৈন্যবাহিনী দাওয়াত ও তবলীগের প্রশস্ত ও বিস্তৃত ময়দানে পরিণত হয়ে যায় । সৈনিক- দের সামগ্রিক জীবনে বিপ্লবাত্মক সংস্কার সাধিত হয়। এমন কি আমীর খানের জীবনেও বিপ্লবী পরিবর্তন দেখা দেয়। দিল্লী প্রত্যাবর্তন ও তবলীগী সফর ছ*বছর অবস্থানের পর যখন আমীর খান কতকগুলো অবস্থার প্রেক্ষিতে বাধ্য হয়ে এবং নিজের কয়েকজন নিকটতম বন্ধুর বিশ্বাসঘাতকতার কারণে ইংরেজদের সাথে সন্ধি করতে ইচ্ছক হলেন তখন সৈয়দ সাহেব এর তীব্র বিরোধিতা করেন। তাঁর বিরোধিতা সত্ত্বেও নওয়াব আমীর খান ইংরেজ- দের সাথে একটা নিষ্পত্তিতে উপনীত হন এবং টুংকের জায়গীর কবুল করেন। অতঃপর তিনি নিরাশ হয়ে দিলী চলে আসেন। এ যাত্রায় তাঁর দিকে অস্বাভাবিক জনম্োতের গতি প্রবাহিত হতে শুর করে। এবারের অবস্থানকালে শাহ. ওয়ালীউল্লাহ, মুহাদ্দিছে দেহলভী রে)-এর ১৬ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।