ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

শাহ্‌ ‘আবদুল ‘আযীয (র)-এর খিদমতে চার মাস এভাবেই কেটে যায়। একবার লাখনৌ-এর শাসনকর্তা সফর ও শিকারের উদ্দেশ্যে পাহাড়ের দিকে রওয়ানা হন। সাথে উক্ত আমীরও তাঁর সফর ও শিকার সঙ্গী ছিলেন খাঁর এখানে সৈয়দ সাহেব মেহমান ছিলেন। সৈয়দ সাহেবও তাঁর বন্ধুদের নিয়ে আমীরের সঙ্গী হন এবং আগের মতোই খিদমত করে এই সফরসূচীর সমাপ্তি টানেন। এ সফরে তাকে অত্যন্ত কম্টের সম্মুখীন হতে হয়। রাস্তাভর সৈয়দ আহমদ স্বীয় বন্ধুদের দিল্লী যাবার জন্যে এবং হযরত শাহ “আবদুল “আযীয রে)-এর বিরাট সিন্ধু-তুল্য জ্ঞান ও প্রতিভার ঝলক থেকে উপকুত ও ধন্য হবার জন্যে উদ্বুদ্ধ করতে থাকেন। অবশেষে তিনি একাই দিল্লীর পথে বেরিয়ে পড়েন। পুরো সফরটাই পথচারী মুসাফিরদের খিদ্মত করতে করতে ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায় বিরামহীন গতিতে পথ চলেছেন। চলতে চলতে তীর পায়ে ফোস্কা পড়ে যায়। অবশেষে এভাবেই কয়েক দিন পর তিনি দিল্লী পেঁ'ছেন এবং হযরত শাহ ‘আবদুল ‘আযীয (র)-এর খেদমতে উপস্থিত হন। সৈয়দ সাহেবের বুযুর্গদের সাথে বহু আগে থেকেই রূহানী ও জ্তানগত সম্পর্ক ছিলো। সৈয়দ সাহেবকে পেয়ে প্রথমে মুসাফিহা €করমর্দন), কোলাকুলী এবং পারস্পরিক পরিচয়ের পর তিনি অত্যন্ত আনন্দ ও সন্তষ্টি প্রকাশ করেন। অতঃপর তাকে আপন ভাই শাহ, “আবদুল কাদির র)-এর নিকট অবস্থান করার ব্যবস্থা করেন। হযরত শাহ, “আবদুল “আযীয রে) এবং শাহ্‌ “আবদুল কাদির রে)-এর সাহচর্য ও খেদমতে থেকে তিনি এরূপ আধ্যাত্মিক উন্নতি লাভ করেন এবং সেই সমস্ত উচ্চতর মকামসমূহ হাসিল করেন যা বড় বড় মাশায়েখে কিরামের বিরাট রিয়াফত ও মুজাহাদা দ্বারা হাসিল হয়ে থাকে। কিছু কাল পর শাহ্‌ “আবদুল “আযীয (রে)-এর থেকে খিলাফত ও এজাযত নিয়ে তিনি নিজের জন্মস্থান রায়বেরেলী ফিরে আসেন। দু'বছর বাড়ীতে অবস্থান করার পর তিনি বিয়ে করেন। আল্লাহ, পাক যে মহান উদ্দেশ্য সাধনের জন্য সৈয়দ সাহেবকে তৈরী করে- ছিলেন এবং জিহাদের যে আবেগ ও উদ্দীপনা তিনি লাভ করেছিলেন, অধিকন্তু যে লক্ষ্যকে তিনি সামনে রেখেছিলেন সহজাতভাবেই তার পরিপূর্ণতা ও অধিকতর পরিপক্কতা কার্যকর অনুশীলন ও প্রশিক্ষণের দাবিদার ছিল। আর এ জন্যে প্রয়োজন ছিলো কোন একটি যুদ্ধের ময়দান। ঈমান যখন জাগলো ১৫ www.almodina.com

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।