ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আগ্রহ এবং এরই সাথে “ইবাদত-বন্দেগী ও যিক্রে ইলাহীতেও উৎসুক্য অত্যন্ত বেশী পরিমাণে ছিলো। নিয়মিত ব্যায়াম ও পুরুষোচিত খেলাধুলার প্রতি আগ্রহও ছিলো তেমনি। প্রত্যহ পাঁচশত বৈঠক, তিরিশ সের ওজনের মুণ্ডতর ভাজা, সাঁতারসহ পানিতে অধিকক্ষণ অবস্থান ইত্যাদির অনুশীলনও তিনি বাড়িয়েছিলেন। জীবিকার সন্ধানে লাখনৌ সফর হযরত সৈয়দ আহমদ (€ে)-এর বয়স যখন বারো বছর সে সময় তাঁর শ্রদ্ধেয় পিতা মওলানা মুহাম্মদ "ইরফান রে) ইন্তেকাল করেন। অবস্থার দাবী এমনই প্রবল ছিলো যে, তাঁকে দায়িত্ব ও কর্তব্যপূর্ণ জীবনের ডাকে সাড়া দিতেই হবে এবং জীবিকার সন্ধানও করতে হবে তাকেই। আনু- মানিক ১৬।১৭ বছর বয়সে তিনি তার সাতজন বন্ধু-বান্ধবসহ রুটী-রুজীর ধান্ধায় লাখনৌয়ের পথে বেরিয়ে পড়েন। রায়বেরেলী থেকে লাখনৌয়ের দূরত্ব উনপঞ্চাশ মাইল। সওয়ারী ছিলো মানত একটি যার উপর সবাই পালাক্রমে আরোহণ করতো। কিন্তু সৈয়দ আহমদ (র) নিজের পালা আসা মাত্র বন্ধুদের মধ্যে কাউকে না কাউকে জোরপূর্বক সওয়ারীতে উঠিয়ে দিতেন এবং এভাবেই রাতভর তিনি সাথী-বন্ধুদের খেদমত করতেন। জিদ করেই তিনি বন্ধুদের মাল-সামান নিজের কাঁধে উঠিয়ে নিয়ে পথ চলতেন। এমনি করে সাথীদের খেদমত ও পরিশ্রম করে লাখনৌ পৌছেন। সময়টা ছিলো নওয়াব সা"আদত আলী খানের শাসনামল যিনি নওয়াব শুজাণউদ্দৌলার উত্তরাধিকারী ছিলেন। নওয়াব ছিলেন একজন উচ্চ মনোবল ও সাংগঠনিক প্রতিভাসম্পন্ন শাসক। এতদৃসত্তেও জমিদার ও বড় বড় ব্যবসায়ী-বণিক ছাড়া সাধারণের মাঝে বেকারত্ব ও অস্থিরতা অত্যন্ত ব্যাপক ছিলো । লাখনৌ পৌছে সকল বন্ধু-বান্ধব রুজী-রোজগারের সন্ধানে মত্ত হয়ে পড়লো । রুজী- রোজগারের ব্যবস্থা কদাচিৎ হতো। সারাদিন কঠোর পরিশ্রম ও মেহনতে লিপ্ত থাকার পরও কোন ক্রমে বেঁচে থাকার উপযোগী সামান্য কিছু কোনদিন জুটতো । একমাত্র সৈয়দ আহমদ (র)-ই জনৈক আমীরের ঘরে অবস্থান করছিলেন । তিনি সৈয়দ আহমদের খান্দানকে ভক্তি-শ্রদ্ধার সাথে দেখতেন। আমীরের নিকট থেকে যে খানা আসতো তাও তিনি নিজের সাহী-বন্ধুদের খাইয়ে দিতেন এবং নিজে ডা'ল-রুটির উপর কাল কাটাতেন। ১৪ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।