ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

পুত্ৰ শেখুল ইসলাম সৈয়দ কুতবুদ্দীন মুহাম্মদ আল-মাদানী একজন “আলিম, “আরিফ ও দৃঢ়চেতা বুযুর্গ ছিলেন। আল্লাহ্‌ পাক তীকে “ইল্ম ও তাকওয়ার ন্যায় অমূল্য সম্পদ দান করার সাথে সাথে বীরত্বের খ্যাতি এবং জিহাদী জোশ্‌ ও জযবাও দান করেছিলেন। তিনি মুজাহিদদের একটি বিরাট জামা- “আতের সাথে গযনীর পথ ধরে ভারতবর্ষে এসে উপনীত হন। বিভিন্ন স্থান ঘোরাফেরা ও অবস্থানের পর অবশেষে কড়া (বর্তমানে এলাহাবাদ) জয় করে সেখানেই স্থায়ী অবস্থান গ্রহণ করেন এবং সেখানেই ইন্তেকাল করেন। এখানেই তাকে দাফন করা হয়। সৈয়দ কুত্বউদ্দীনের পুন্রদের আল্লাহ্‌ তা“আলা নেতৃত্ব ও কর্তৃত্বসূলভ গুণাবলী দানের দাথে সাথে “ইল্ম ও ফযীলত, যুহদ ও তাকওয়ারূপ অমূল্য সম্পদ দানেও ধন্য ও সমৃদ্ধ করেছিলেন। সৈয়দ কুত্ব উদ্দীনের বংশেই হযরত শাহ “আলামুল্লাহ্‌ রে) এমন একজন বুযুর্গ ছিলেন যিনি সম্রাট আলমগীরের শাসনামলে একজন “আলিমে রব্বানী এবং তরীকতের সিলসিলার প্রখ্যাত শেখ ও ওলীয়ে কামেল ছিলেন--যিনি হযরত মুজাদ্দিদে আলফে-ছানী (র)-এর মশহুর খলীফা হযরত সৈয়দ বিন্ন,রী রে)-এর এজ।যতপ্রাপ্ত ছিলেন। ইনি অত্যন্ত মুত্তাকী এবং সুন্নতে রসূল সে-)-এর অত্যন্ত পাবন্দ ছিলেন। হিজরী ১০৯৬ সালে (১৬৮৪ খু.) তিনি ইন্তেকাল করেন এবং তৎকর্তৃক প্রতিষ্ঠিত রায়বেরেলীস্থ দায়রা শরীফে তাকে কবরস্থ করা হয়। জন্ম হযরত সৈয়দ আহমদ শহীদ রে) তাঁরই পঞ্চম অধঃস্তন পুরুষ। শাহ “আলামুল্লাহ্‌ নামক দায়েরায় হিজরী ১২০১ সালের সফর মাসে এবং ইংরেজী ১৭৮৬ খুস্টাব্দের নভেম্বর মাসে তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম সৈয়দ মুহাম্মদ "ইরফান এবং পিতামহের নাম সৈয়দ মুহাম্মদ নূর রে)। চার বছর বয়সে তাঁকে মক্তবে পাঠানো হয়। কিন্তু বহু চেস্টা-তদবীর সত্ত্বেও লেখা-পড়ার প্রতি তীর প্রকৃতি ও স্বভাবকে ধাবিত করা গেলোনা। পু থিগত বিদ্যায় তার তেমন কোন উন্নতিও হলো না। বাল্যকাল থেকেই পুরুষোচিত ও সৈনিকসুলভ খেলাধুলার প্রতি তার ছিলো ভীষণ ঝৌক। বয়ঃপ্রাপ্তির সাথে সৃষ্টির সেবায় তথা সেবাধম্ী ও জনকল্যাণমূলক কাজের প্রতি এমনই আগ্রহের সৃষ্টি হয় যে, অনেক বিরাট বড় বুযুগ্গকেও তার নিকট হার মানতে হয়। দুর্বল, অসহায়, বিকলাঙ্গ ও বিধবাদের খেদমত করার প্রতি তার প্রবল ঈমান যখন জাগলো ১৩ www.almodina.com

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।