ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আবেগ ও উৎসাহ-উদ্দীপনা ভুল ও অন্যায় পথে ধাবিত হচ্ছিলো । ব্যক্তি ছিলো---কিন্ত ছিলো না জামা'আত £ পৃষ্ঠা পাতা সবই ছিলো--কিন্তু তা পুস্তকাকারে সংহত ও সুসংবদ্ধ ছিলো না। জীবন ও যিন্দেগীর দিগ-দর্শন ছিলো স্থানচ্যুত । ফলে সাধারণ ও কল্যাণকর কোন স্পন্দন ছিলো না। এমনি মৃহ্র্তে এমন একজন ব্যক্তিত্ব ও এমন একটি জামা “আতের প্রয়োজন ছিলো যে দীন, “ইল্ম ও যোগ্যতার এ পুঁজির সাহায্যে সময় মতো কাজ করিয়ে নেবে এবং সঠিক লক্ষ্যবস্ততে আঘাত হানতে সক্ষম হবে। যে ব্যক্তি ও জামা'আত খানকাহ্গুলির অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিত ও উচ্চারিত বক্তব্য---ওখানকার উষ্ণ-উত্তাপ আর এখানকার আলোকরশ্টিম সমগ্র দেশে ছড়িয়ে দেবে--যার উত্তপ্ত ভ্বালায় খানকাহ্গুলি হবে সঞ্চরণশীল, মাদরাসা ও শিক্ষা-প্রতিষ্ঠানগুলি হবে গতিশীল ও বেগবান, “আলিম ও “উলামায়ে কিরাম হবেন ঘোড় সওয়ার এবং মুজাহিদ ও সৈনিক হবেন মিহরাবের মালিক। যিনি অন্তর রাজ্যের নির্বাপিত আগুন থেকে ত্বলন্ত উল্কা-পিণ্ড ছোটাবেন,-- বিমর্ষ ও হিমশীতল অন্তর-মানসকে আর একবার অগ্নিবৎ উত্তপ্ত করবেন এবং সমগ্র ভূখণ্ডের একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দীন ও ধর্মের জন্য উন্মত্ত চাহিদা ও আবেগ-উদ্দীপনার আগুন ভ্বালাবেনঃ যিনি মুসলমানদের আল্লাহ্‌-প্রদত্ত প্রতিভা ও কর্মক্ষমতাকে লক্ষ্য বস্ততে নিয়োজিত করতে পারবেন। যার সুদূরপ্রসারী দৃষ্টি এবং আত্মোৎসগাঁত ব্যক্তি-সম্তা কোন অবক্তাত ও ফেল্না বস্তকেও অবজ্ঞেয় ও ফেল্না মনে করবে নাঃ তিনি উ্মতের ভাণ্ডার থেকে প্রাপ্ত প্রতিটি দানা ও শস্য কণা এবং বাগানের পথ থেকে কুড়িয়ে পাওয়া ছোট্ট ফলটি থেকেও যথাযথ কাজ আদায় করবেন। যিনি এসমস্ত গুণাবলীর আধার হবেন--তাকেই ইসলামের পরিভাষায় “ইমাম? বলা হয়। এরূপ সমুনত ও মহান স্থান ত্রয়োদশ শতাব্দীর সমস্ত প্রতিভাবান মনীষী ও খ্যাতনামা লোকদের মধ্যে একমাত্র হযরত সৈয়দ আহমদ রে)-এরই ছিলো । তার বাছাইকৃত ও নির্বাচিত অবস্থাদি ও কাহিনীগুলো এবং অটুট সংকল্প ও দৃঢ় মনোবল, জিহাদী স্পৃহা, রূহানী ফয়েয ও প্রভাব এবং বিপ্লবাত্মক ঘটনাবলীই এই গ্রন্থে বিধৃত। খান্দান হযরত ইমাম হাসান (র)-এর পৌন্র মুহাম্মদ রে), যিনি শহীদ নফসে যাকিয়া নামে পরিচিত-এর দ্বাদশ অধঃস্তন পুরুষ সৈয়দ রশীদুদ্দীনের ১২ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।