“যখন তুমি তাদের দিকে তাকাও, তাদের দেহারৃতি তোমার নিকট প্রীতিকর মনে হয় এবং তারা যখন কথা বলে, তুমি সাগ্রহে তাদের কথা শ্রবণ কর যদিও তারা দেওয়ালে ঠেকানো কাঠের স্তস্তস্বরূপ 1” (সূরা মুনাফিকুন, ৪র্থ আয়াত ) নিশ্চয়ই বালাকোটের শহীদবর্গের খুন দুনিয়ার রাজনৈতিক ও ভৌগোলিক মানচিত্রে কোন আকস্মিক পরিবর্তন সৃষ্টি করেনি, শাহাদতের খুনের একটি সংক্ষিপ্ততম লাল রেখার উদ্ভব ঘটিয়েছিলো মাত্র। তার জায়গা ভুগোলবেত্তার প্রাকৃতিক মানচিত্রে যেমন ছিলো না,--তেমনি ছিলো না ্রতিহাসিকের রাজনৈতিক গ্যালবামে। কিন্তু কে জানে যে, শহীদের এই খুন তকদীরে ইলাহীর দফতরে কতখানি গুরুত্ব ও প্রভাব-প্রতিপত্তির হকদার মনে করা হয়েছে, তা মুসলমানদের -তকদীরের লেখনীর কত ময়লা দাগ ধুয়েছে, তা আল্লাহ্ তা'আলার দরবারে যার নিকট বাতিল, বিলোপ ও বহালের “আমল জারী থাকে,_-“আল্লাহ্ যাহা ইচ্ছা তাহা বাতিল করেন এবং যাহা ইচ্ছা বহাল রাখেন এবং তাঁহারই নিকট আছে কিতাবের মূল” (সূরা রাণদ” ৩৯ আয়াত) কোন্ নতুন ফয়সালা করিয়েছে, সে কোন্ সুদৃঢ় ও মযবৃত সালতানাতের জন্য বিলুপ্তি ও অবনতি এবং কোন্ অধঃপতিত জাতির জন্য উন্থান ও সৌভাগ্যের নতুন ফয়সালা শুনিয়েছে”_-এর দ্বারা কোন্ জাতির ভাগ্য জাগ্রত হয়েছে এবং কোন্ ভূখণ্ডের ভাগ্য ও কিসমত জেগেছে । সে কত বাহ্যত অসম্ভব ঘটনা ও বিষয়কে সম্ভব বানিয়েছে এবং কত ধারণা ও কল্পনাতীত জিনিসকে ঘটনা ও প্রত্যক্ষজাত বানিয়ে দেখিয়ে দিয়েছে। এমনিতে তো বালাকোটের শহীদদের প্রতিটি সদস্যের পয়গাম এটাই যে, “হায়! আমার সম্পুদায় যদি জানতে পারত কি কারণে আমার প্রতি- পালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন” (সূরা ইয়াসীন, ২৬--২৭ আয়াত )। কিন্তু শ্রোতার কান এবং দর্শকের চোখের জন্য তাঁদের সমজ্টিগতভাবে পয়গাম এটাই যে, আমরা এমন একটি ভূখণ্ড লাভের জন্য চেষ্টা ও সাধনা করতে থাকি যেখানে আমরা আল্লাহ্র ইচ্ছা ও মজি মাফিক এবং ইসলামের আইন ও কানূন মুতাবিক আযাদীর সাথে জীবন যাপন করতে পারবো, যেখানে আমরা দুনিয়াকে ইসলামী যিন্দেগী এবং ইসলামী সমাজ-জীবনের নমুনা (মডেল) দেখিয়ে ইসলামের দিকে আকৃষ্ট এবং তার সত্যতা ও মহান মর্যাদার স্বীকৃতি দানকারীতে পরিণত করতে ঈমান ঘখন জাগলো ২৫৩ www.almodina.com
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।