ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

বালাকোটের শহীদদের মর্যাদা ও পয়গাম * বালাকোটের যুদ্ধে যেসব পাক ও পবিন্র আত্মা শাহাদত বরণ করেন তারা মানব জগতের জন্য শোভা ও সৌন্দর্য এবং মুসলমানদের জন্য মর্যাদা ও “ইযযত, কল্যাণ ও বরকতের কারণ ছিলেন। পুরুষোচিত শৌর্য- বীর্য, পবিভ্রতা ও পরিচ্ছন্ন জীবনযাপন, পাক-পবিভ্রতা ও তাকওয়া, ইসলামী শরীয়ত ও সুন্নতে রসূল সে-)-এর অনুসরণ এবং ধর্মীয় অনুভূতি ও বীর- ত্বের সেই সুগন্ধি যা আল্লাহই জানেন কত বাগানের ফুল থেকেই না নিংড়ানো হয়েছিলো । মানবতা ও ইসলামের বাগানের এমন “সমষ্টিগত সুগন্ধি” কয়েক শতাব্দীতেও তৈরী হয়নি। এসব সারা দুনিয়াকে সুগন্ধিময় ও সুবাসিত করে তুলতে যথেষ্ট ছিলো অথচ ২৪শে জিলকদ ১২৪৬ হিজরীতে বালাকোটের মাটিতে তামিশে যায়। মুসলমানদের নতুন ইতিহাস সৃষ্টি হতে গিয়েও থেমে যায়। শরণয়ী হুকুমতের স্বপ্ন একটা দীর্ঘকালের জন্য অপূর্ণ ই থেকে যায়। বালাকোটের যমীন সেই পাক খুনের বাগানে পরিণত হয় এবং সেই শহীদবর্গের ভাণ্ডার দ্বারা গুলযার হয়ে ওঠে যাঁদের একনিষ্ঠতা, বিশুদ্ধচিত্ততা, আল্লাহ্‌র উদ্দেশ্যের প্রতি সমপিত- চিন্তা, ধাদের সমুন্নত হিম্মত ও দৃঢ়তা, যাঁদের সাহসিকতা ও বীরত্ব, যাদের জিহাদী জোশ ও জয্বা এবং শাহাদতের প্রতি প্রবল আগ্রহের নজীর বিগত কয়েক শতাব্দীতেও মেলা মুশকিল। বালাকোটের প্রস্তরময় ও কংকরাকীর্ণ উচু-নীছু অসমতল যমীনের উপর চলাচলকারী অক্ত ও অসতর্ মুসাফির কি সংবাদ রাখে যে, এ যমীন কেমন সব “আশিকের দাফনগাহ এবং মিল্লাত ইসলামিয়ার কেমন সব অমূল্য সম্পদের ভাণ্ডার! ০৯ 0৮৮ ৪৬০০ ৮৮৮ ০528 ad ung; th 1 ১-৪১ 4 2 52৪5) ০5 00৩2৮ ~~ “এটা বুলবুলের পরিপূর্ণ পবিত্র দাফনগাহ; কদম সামলে রেখো, এটা তোমার বাগান নয়।” আল্লাহ্র কিছু একনিষ্ঠ ও বিশ্‌দ্ধচিত্ত বান্দা একজন বিশুদ্ধচিত্ত একনিষ্ঠ বান্দার হাতের উপর স্বীয় প্রভু থেকে তাঁর রিষামন্দী, তাঁরই নামের সমুন্নতি এবং তাঁরই দীনের পরিপূর্ণ বিজয়ের জন্য শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত চেষ্টা চালানো এবং তাঁরই রাস্তায় নিজের সবকিছুই বিলিয়ে দেবার অঙ্গীকার করেছিলো। যতক্ষণ পর্যন্ত তাঁদের শরীরের ভেতর দম ছিলো তা এ পথেই ১. সীরতে সৈয়দ আহমদ শহীদ, দ্বিতীয় খণ্ড থেকে গৃহীত। ঈমান যখন জাগলো ২৫১ www.almodina.com

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।