অন্যায়, অসৎ পাপ ও দুক্ষার্ষের নিন্দা এবং দীনদারী, তাকওয়া ও পবিভ্র- তার ফযীলত বর্ণনা করতেন। আল্লাহ্র ও তার রসূল স)-এর আনুগত্য, তওবাহ, আল্লাহ্র নৈকট্য, অবস্থার পরিস্ুদ্ধি ও নৈতিক সংস্কারের উপর তাদের উৎসাহিত করতে চেষ্টা করতেন। তওহীদ, সালাত ও সিয়াম পালনের গুরুত্ব আরোপের দাওয়াত দিতেন; ভীতি প্রদর্শন করতেন আল্লা- হর “আযাব সম্পকে । তাঁর এ প্রচেষ্টায় বহু চোর ও ডাকু তওবাহ করে, তাদের জীবনে আসে এক বিপ্লবাত্মক পরিবর্তন, তারা পরিণত হয় আল্লাহ্র একনিষ্ঠ, বিশুদ্ধ ও সত্যিকার বান্দায়। এই সব লোকের মধ্যে বেলুচিস্তানের একজন অধিবাসী ছিলো। সে ছিলো অত্যন্ত জালিম, অত্যাচারী, হ'দয়হীন ও নিষ্চুর প্রকৃতির লোক । কয়েকবারই সে জেলখানার কর্মচারী আমলাদের মারপিট করে । নিজের কর্তব্যঙও সে পালন করতো না --অধিকন্ত গুগ্ডামী করতো। এজন্য কয়েকবার তার শাস্তিও হয়। তবুও এ থেকে সে নিরত্ত হয়নি। শেষা- বধি জেলার তার সম্পর্কে নিরাশ হয়ে পড়ে এবং তাকে তার নিজের অবস্থার উপর ছেড়ে দেওয়া হয়। একবার ঘটনাক্রমে মওলানার পাশে তার রাত কাটাবার মওকা মেলে। অতঃপর মওলানার কথাবার্তায় সে এত বেশী প্রভাবিত হয় যে, তার জীবনধারাই একেবারে বদলে যায়। অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সে তার কর্তব্য পালন করতে থাকে । তার হাত-পায়ের বেড়ী ও শেকলও অবশেষে খুলে দেওয়া হয় । পাঁচ ওয়াক্ত সালাত ও জামা“'আতেরও সে পাবন্দ হয়ে যায়। আল্লাহ্র ভয়ে তার চোখ অশ্ুসজল হয়ে উঠতো এবং যে তাকে দেখতো---সেই তাকে আল্লাহ্র একজন ওলী মনে করতো । মওলানা এবং তার সাথীদের এভাবেই এক জেল থেকে অন্য জেলে স্থানান্তরিত করা হতে থাকে । ১৮৬৫ খুস্টাব্দের ডিসেম্বর মাসে তিনি আন্দামান দ্বীপপুঞ্জের পোর্টবেলিয়ায় পৌছে যান। সেখানে দু'বছর যে সময়ে তিনি “ইবাদত-বন্দেগী ও ইসলামের সেবায় অতিবাহিত করেন) পর মওলানা ইয়াহইয়া আলী স্বীয় মহাপ্রভুর সঙ্গে মিলিত হন। এ ঘটনা ১৮৬৮ খুস্টাব্দ মুতাবিক ১২৮৪ হিজরীর ॥ ১৮৮৩ খুস্টাব্দের ১৮ই জানুয়ারী তারিখে মওলবী জা'ফর থানেশ্বরীর রেহাই ও ক্ষমার হুকুম এসে যায় এবং তিনি ১৮ বছর সশ্রম কারাদণ্ড ভোগের পর মুক্তিলাভ করেন । ২৫০ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।