ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

তৃপ্তি লাভে সক্ষম হও; এজন্য আমরা ফাঁসির হুকুম পরিবর্তন করে তোমাদের আন্দামান দ্বীপপুঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলাম ।” এরপর এসব লোকের দাড়ি ও মাথার চুল চেছে ফেলা হলো । মওলানা ইয়াহইয়া আলী অধিকাংশ সময় কর্তিত দাড়ির উপর হাত বুলিয়ে বলতেন, ০55) ০1 ৫৪ 5 9 “যা কিছু তোমার সাথে করা হয়েছে সব আল্লাহরই পথে ।” আল্লাহ্‌র রান্ট্রনীতিতে ব্যাপারটা ঘটলো উল্টো রকমের । বিপ্লবী মুজাহিদন্ত্রয়ের জন্য যে ফাঁসিমঞ্চ তৈরী করা হয়েছিলো-সেই ফাঁসিমঞ্চেই একজন ইংরেজকে ঝুলিয়ে দেওয়া হয়। কয়েদীদের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিলো। অতএব মওলানা ইয়াহ্‌- ইয়া আলী কুয়া থেকে চরকীর সাহায্যে পানি উঠাবার নির্দেশ পান। বালতিটা এত বড় ছিলো যে, অত্যন্ত শক্তিশালী যুবকের পক্ষেও তার সাহায্যে খুব সহজে পানি উঠানো সহজসাধ্য ছিলো না। মওলানা ছিলেন একজন বয়োরৃদ্ধ মানুষ । “ইবাদত-বন্দেগী ও রিয়াযত এবং কঠিন পরিশ্রমের ফলে যা ছিটেফৌটা শক্তি অবশিষ্ট ছিলো তাও নিঃশেষ হয়ে গিয়েছিলো । দিন ছিলো দারুণ গরম । ফলে পেশাবে রক্ত দেখা দিতে থাকে । তিনি অত্যন্ত ধৈর্য ও স্থৈর্ষের সাথে আরদ্ধ কাজে লিপ্ত থাকেন এবং মুখে অভিযোগটুকু পর্যন্ত উচ্চারণ করা থেকে বিরত থাকেন । অতঃপর তাঁকে সহজ ও আয়াসসাধ্য কাজ সোপর্দ করা হয়, যা তিনি অত্যন্ত আমানতদারী ও বিশ্বস্ততার সাথে আঞ্জাম দিতে থাকেন। জেলের সঙ্গী-সাথীদের তিনি বলতেন যে, তোমরা এখান থেকে খাবার ও কাপড়-চোপড় পাও---তখন নিজেদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কেন আঞ্জাম দিচ্ছো না £ মওলানা এভাবেই জেলখানাতে “আমরু বি'ল-মারূ'ফ ওয়া নাহী “আনি'ল-মুনকার'-এর দায়িত্ব আঞ্জাম দিতে এবং ওয়াজ-নসীহত করতে থাকেন। এমন কি বহু কট্টর অপরাধী চরিত্রের লোকও তার হাতে তওবাহ্‌ করে। পরে মওলানাকে আম্বালা থেকে লাহোরে স্থানান্তরিত করা হয়। নতুন এই জেলে তাঁকে এক বছর থাকতে হয়। এখানে বহু বদকার ও দুশ্চরিত্র, চোর-ডাকু ইত্যাদি শ্রেণীর লোকের সাথে তাঁর সাক্ষাৎ ঘটে। তিনি এদের কাছেও ওয়াজ-নসীহত শুরু করেন। তিনি এদের সামনে ঈমান যখন জাগলো ২৪৯ www.almodina.com

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।