ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

মানুষ এমনও হয়ে থাকে যে, তারা যদি আল্লাহর রহমতের উপর গবিত হয়ে কসম খেয়ে বসে-তবে আল্লাহ পাক তাদের সম্মান রক্ষা করেন” জেলখানায় বহু ইংরেজ ও তাদের মহিলারা সাধারণত আনাগোনা করতো । তারা কয়েদীদের তামাশা দেখতো এবং তাদের পেরেশানী দেখে বেশ খুশী হতো। সবচেয়ে বেশী আশ্চর্য ও বিস্মিত হতো---এইসব কয়ে- দীদের আনন্দোল্লাস দেখে--এবং জিক্তেস করতো যে, তোমরা মৃত্যুর দোরগোড়ায় অবস্থান করছো, আর কয়েক দিনের ভেতরই তোমাদের ফাঁসি দেওয়া হবেঃ তোমাদের এজন্য কোন দুঃখ কিংবা চিন্তা স্পর্শ করে নাঃ তাঁরা জওয়াব দিতো---এ হাসি-খুশী তো শাহাদতের কারণে, যার সমকক্ষ কোন নিয়ামত ও সৌভাগ্য আর নেই। এসব লোকেরা গিয়ে আবার ইংরেজ শাসক মহলের কাছে এসব ঘটনা বর্ণনা করতো । এর ফলে তাদের ভেতর আরও ক্রোধের সঞ্চার হতো। কিন্তু তাদের বোধগম্য হতো না যে, এদের সাথে কি করা হবে। এদের যদি ছেড়ে দেওয়া হয় তবে নিজেদের দুশমনকেই ছেড়ে দেওয়া হয় যারা সরকারী সিংহাসনকেই উৎখাত করতে চায়। ছাড়া পাবার পর তারা পুনরায় এই কাজই করবে । আর ফাঁসি দেয়া হলে তাদের অতি আকাংক্ষিত বস্তকেই হাতে তুলে দেওয়া হয় ৮--তাদের খুশী ও আনন্দের উপকরণ যোগানো হয় । ইংরেজদের কাছে তাই বিষয়টা ছিলো যেমন বিরক্তিকর---তেমনি অস্বস্তিকরও। তারা ওটাতে যেমন রাষী হতে পারছিলো না, তেমনি পার- ছিলো না এ বিষয়েও নিশ্চিন্ত ও তৃপ্ত হতে। তারা এই সমস্যা নিয়ে বরাবরই চিন্তা করতে থাকে । ইংরেজ একটি আইনানুসারী ও মেধাসম্পন্ন জাতি। শেষাবধি তারা একটা মধ্যপন্থা উদ্ভা- বন করতে সক্ষম হয়। একদিন আম্বালার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলখানা পরিদর্শনে আসেন এবং এ তিন জনের প্রতি নিম্নোক্ত নিদের্শ প্রদান করেন ঃ “বিদ্রোহীরা! যেহেতু তোমরা ফাঁসি লাভের প্রত্যাশী এবং একে আল্লা- হুর পথে শাহাদত প্রা্তি বলে মনে করো, আর আমরাও এটা চাই না যে, তোমরা তোমাদের মঞ্জিলে মকসুদে পৌছে যাও এবং আনন্দ ও ২৪৮ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।