ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

রাস্তার উভয় কিনারায় নারী-পুরুষ জড়ো হয়েছিলো এবং এ সব মজলুমদের দুঃখ ও ব্যথাভরা অন্তরে তাকিয়ে তাকিয়ে দেখছিলো । জেলে গিয়ে পৌছুলে তাঁদের সাধারণ কাপড়-চোপড় খুলে নেওয়া হয় এবং কয়েদীদের জন্য নির্ধারিত বিশেষ পোশাক পরিধান করতে দেওয়া হয়। প্রতি তিনজনের মধ্যে একজনকে একটি সংকীর্ণ ও অন্ধকারাচ্ছন্ন কুঠরীতে নিক্ষেপ করা হয়, যেখানে না আলো -বাতাস প্রবেশ করতে পারতো--না এর কোন প্রবেশাধিকার ছিলো । রাতটা তারা অসহ্য গরমের ভেতর কাটালেন। ভোরবেলা তারবার্তা এসে পৌছলো। তাতে তাদের খোলা ময়দানে রাত কাটাবার অনুমতি দেয়া হয়েছিলো । দিনের বেলায় পুনরায় সংকীর্ণ অন্ধ কুঠরীতে নিক্ষেপ করা হয়। এ কুঠরী এমনই ছিলো যেখানে একটা সপ্তাহ কাটানোও কোন মানুষের পক্ষে ছিলো মুশকিলের ব্যাপার । তাদের দরোজা খোলা রেখে সেখানে একজন সৈন্য পাহারায় রাখার বন্দোবস্ত করা হয়েছিলো । এই সব সৈন্যদের অধিকাংশই ছিলো অমুসলিম । মওলানা ইয়াহইয়া আলী হযরত ইউসুফ €আ)-এর আদর্শ ও সুন্নত মুতাবিক “আমল করতে গিয়ে পাহারাদারদের সম্বোধন করে বলতেন £ 560৮৮ 25 cA ঠা cI ac cA SJuced Ions - 3088) ১০151 401 01 ০০৯ 038০ 815 a” পা La “ভিন্ন ভিন্ন বহু প্রতিপালক শ্রেয়, না এক পরাক্রমশালী আল্লাহ্‌ ?” (সূরা ইউসূফ, ৩৯ আয়াত ) অধিকাংশ সময়ই এমন হতো যে, তারা একথা শুনে কেঁদে ফেলতো। এসব কয়েদীর সাথে এমনই মৃহব্বত ও প্রীতিপূর্ণ সম্পর্কের সৃষ্টি হতো যে, তাদের ডিউটি অন্যন্ বদলী করা হলে তারা অত্যন্ত দুঃখিত হতো। এভাবেই মওলানা ইয়াহইয়া আলী সাহেব বহু কয়েদীর অন্তররাজ্যে তৌহিদ ও ঈমানের বীজ বপন করেন। বহু কয়েদী তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায় আর বহু লোক তওবাহ করে। তিনি, “আমরু বি'ল- মাফ ওয়া নাহী “আনি'ল-মুনকার” তথা সৎ কাজে আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধের সামান্যতম কোন মওকা পেলেও তা নষ্ট হতে দিতেন না। জেলের সাথীদের তিনি সদা-সর্বদাই ঈমানের দাওয়াত দিতে থাকতেন। ২৪৬ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।