জজ একথা শুনে রেগে-মেগে আগুন। কিন্তু তখন তার ধনুকের শেষ তীরটিও নিক্ষিপ্ত হয়ে গেছে। এরপর তাঁর কাছে নিক্ষেপ করার মতো কোন তীরই আর অবশিষ্ট ছিলো না। মুহাম্মদ জাফরের শাস্তির নির্দেশ শোনার পর থেকেই তাঁর চেহারা আনন্দ ও খুশীতে ঝলমলিয়ে ওঠে! মনে হচ্ছিলো যেন জান্নাত এবং তার হুর-গেলমান ও বালাখানা তাঁর চোখের সামনে ভাসছে। মুহাম্মদ জাফর কবিতা আর্তি করতে থাকেন £ culpa ৬০ ১৮০ Bod ul এ ০০৯5) এ = Amide} 08০85 ০১০১ 0২ 3৭০ ০৭ আল্হামদুলিলাহ,! যে বস্তু আমার অন্তর কামনা করছিলো, অবশেষে তা” তকৃদীরের পর্দার অন্তরাল থেকে প্রকাশিত হলো। লোকেরা তো এ দৃশ্যে হতবাক! ঠিক এমনি মুহূর্তে একজন ইংরেজ অফিসার পোর্সন) অগ্রসর হলেন এবং মুহাম্মদ জা'ফরের নিকটবর্তী হয়ে বললেন, “আমি আজ পর্যন্ত এমন দৃশ্য দেখিনি। তোমাকে ফাঁসির হুকুম শোনানো হয়েছে, অথচ তুমি এমন হাসি-খুশী ও নিশ্চিন্ত।” মুহাম্মদ জা“ফর জওয়াব দেন,--“আমি কেনই-বা খুশী হবো না যখন আল্লাহ্ তা'আলা আমার ভাগ্যে শাহাদত লাভকে কার্যকরী করতে চলেছেন! বেচারীরা এর মাহাত্ম্য কি করে বৃঝবে £” জজ অপর দু'জন অভিযুক্তকেও ফাঁসির রায় শোনান । এদের মধ্যে ছিলেন এমন একজন বয়োবৃদ্ধ মানুষ যার চেহারা থেকে ন্যায়নিষ্ঞতা, আল্লাহ্-ভীতি, সাধনা ও ‘ইবাদতের আলামত প্রকাশ পাচ্ছিলো। তিনিও এ ফয়সালা আনন্দ ও ক্বৃতক্ততার সাথে শোনেন। ইনি মওলানা ইয়াহ্ইয়া আলী সাদিকপুরী । তিনি ছিলেন এই বিপ্লবী বাহিনীর আমীর । আর একজন যুবক ছিলেন যাঁকে আমীর-ওমরা ও বিরাট ব্যবসায়ী খান্দানের বলে মনে হচ্ছিলো । পাঞ্জাবের অধিবাসী এ যুবকের নাম ছিলো হাজী মুহাম্মদ শফী । অন্যান্য আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। দর্শক এবং শহরের বাসিন্দারা অত্যন্ত দুঃখ ও চিন্তা-ভারাক্রান্ত হাদয়ে এই রায় শোনে । তাদের সকলের চোখ অশ্রভারাক্রান্ত হয়ে ওঠে । জেলের ঈমান যখন জাগলো ২৪৫ www.almodina.com
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।