এবং ভারতবর্ষের বুকে কোথাও জীবন-যিন্দেগীর কোন চিহ্ন কিংবা দীপ্ত আলোকমালার কোন সুউচ্চ মিনার দৃষ্টিগোচর হচ্ছিলো না। ভ্রয়োদশ শতাব্দীর সূচনাকাল ছিলো ভারতবর্ষে ইসলামী ইতিহাসের অত্যন্ত উল্লেখযোগ্য অধ্যায়। এ যুগেই এমন কয়েকজন প্রতিভাবান ও বিশিষ্ট মনীষীর সাক্ষাত মেলে যাদের নজীর অতীত শতাব্দীগুলোতেও সহজে এবং খুব বেশী পাওয়া যাবে না। ধর্ম, ‘ইলম ও “আমলের দিক দিয়ে পরিপূর্ণ, রসূলে করীম সে')-এর বাস্তব জীবনাদর্শ সম্পর্কে ব্যাপক পাণ্তিত্য ও জ্ঞান, সুষ্ঠু প্রতিভা, বুদ্ধিমত্তা ও যোগ্যতা, জ্ঞানের ক্ষেত্রে পারদশিতা, গ্চন-পাঠন (দরস ও তদরীস), গ্রন্থ রচনা ও প্রকাশনা, গভীর পাণ্ডিত্য, কাব্য চর্চা ও কবিতা, তাসাওউফ ও অধ্যাত্ম সাধনা এবং জ্ঞানের অন্যান্য শাখায়ও সমান পারদশী কতিপয় ব্যক্তিত্বের সন্ধান এ শতাব্দীতে পাওয়া যায়। এ ছাড়াও উপযুক্ত ও সত্যিকার ব্যক্তি-সত্বার এই দুর্ভিক্ষের দিনেও দীন ও ধর্মের প্রতি আগ্রহ, চাহিদা ও মর্যাদা বেশ ছিলো বলা চলে। কারণ সে সময় সমগ্র উপমহাদেশে মক্তব ও মাদরাসা জালের ন্যায় ছড়িয়ে ছিলো। অলিতে-গলিতে খানকাহ্ আধ্যাত্মিক তথা ধরীয় দীক্ষা-দান কেন্দ্র) ও ছিলো। “উলামায়ে কিরাম উপমহাদেশের বিভিন্ন অংশে ও শহরগুলোতে “ইল্ম ও দীনের ব্যাপক প্রচার ও প্রসারে ছিলেন নিরন্তর ব্যাপৃত এবং গ্রন্থ রচনা ও প্রকাশনায়ও ছিলেন তাঁরা মশগুল। মাদরাসাগুলো “ইল্মে দীন ধেমীঁয় “ইল্ম বা জ্ঞান)-এর ছাত্র এবং খানকাহগুলি আল্লাহ্-ওয়ালা লোকদের দ্বারা ছিলো পরিপূর্ণ । খ্যাতনামা মুদার্রিস ও তরীকতপস্থি সূফীদের প্রত্যেকেরই স্বতন্ত্র আবাদরুত মাদরাসা ও খানকাহ্ ছিলো। কোথাও বা এ দু'টোই পাশাপাশি সহাবস্থানের ভিত্তিতে পরিচালিত হতো। এটা অবশ্য স্বীকৃত সত্য যে, ‘ইল্ম ও দীনের এসমস্ত বড় বড় ভাণ্ডার ও কেন্দ্রগুলি যা পূর্ববর্তী বুষুর্গদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আস- ছিলো---ক্রমাগত ব্যয় নির্বাহ---তদুপরি দীর্ঘদিন থেকে এগুলির আয়ের উৎস বন্ধ হয়ে যাবার কারণে কমতে কমতে দ্রুত অবলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছিলো এবং সংখ্যা বুদ্ধি ও উন্নতির দরজাও বন্ধ বলে মনে হচ্ছিলো। যোগ্যতা ও প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব ছিলো, কিন্ত নষ্ট হয়ে যাচ্ছিলো । জীবনের সঠিক লক্ষ্য ও শক্তিসামর্থ্যের যথাযথ সদ্ধযবহারের স্থান না হবার কারণে শৌর্ষ-বীর্ষ, দৃঢ় ও সমুন্নত মনোবল, আত্মসম্মান ও মর্যাদাোবোধ এবং অন্যান্য মহৎ গুণাবলী নিকৃষ্ট ও নগণ্য উদ্দেশ্য ও লক্ষ্যের পেছনে ব্যয়িত হচ্ছিলো । ফলে ঈমান যখন জাগলো ১১ www.almodina.com
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।