বিরুদ্ধে অভিযোগ---তীরা রূটিশ সরকারের বিরুদ্ধে চক্রান্ত করেছেন এবং তাঁরা সৈয়দ আহমদ শহীদ €র) ও মওলানা ইসমা“ঈল শহীদ (র)-এর খলীফা ও আনসারদের টাকা-কড়ি ও স্বেচ্ছাসেবক পাঠিয়ে মদদ যুগিয়ে থাকেন এবং এসব তীরা দেশের ভেতর থেকে সুদূর সীমান্ত এলাকা পর্যন্ত গোপন উপায়ে পাঠিয়ে থাকেন। তাঁরা তাদের যোগাযোগ রক্ষা ও চিঠি- পত্র আদান-প্রদানের জন্য একটি গোপন পরিভাষাও (কোড) সৃষ্টি করে নিয়েছিলেন । ইংরেজ গভর্নমেন্টের প্রজাদের কাছ থেকে তারা টাকা-পয়সা আদায় করে বিদ্রোহীদের কেন্দ্রে পাঠিয়ে দিতেন। বৃটিশ-ভারতীয় সরকার এ সংবাদ রটিশ ভারতীয় বাহিনীতে চাকুরীরত একজন মুসলিম সৈনিকের মাধ্যমে অবহিত হয়। এই সংবাদ পেয়ে পাটনা, থানেশ্বর ও লাহোর থেকে তাদের গ্রেফতার করা হয় এবং আজকের দিন ছিলো তাদের মামলার রায় প্রদানের দিন। “তোমরা নিজেদের মেধা ও জ্ঞানকে সরকারের সিংহাসন উল্টে দেবার জন্য ব্যবহার করেছো; মুজাহিদ বাহিনীর কেন্দ্রে আর্থিক সাহায্য এবং স্বেচ্ছাসেবক পৌছানোর ব্যাপারে তোমরা মধ্যবতাঁ সেতূ ছিলে, কিন্ত এতসব অপরাধ সন্তেও তোমরা নিজেদের ভূমিকায় ছিলে অনড় ও অটল। তোমরা একথা প্রমাণ করতে চেষ্টা করোনি যে, তোমরা সরকারের প্রতি বিশ্বস্ত, অনুগত, সুহাদ ও শুভাকাঙক্ষী। এজন্যে আমি তোমাদের ফাঁসির ফয়সালা দিচ্ছি । তোমাদের যাবতীয় স্থাবর-অস্থাবর সহায়-সম্পত্তি সরকারের পক্ষ থেকে বাজেয়াফত ঘোষণা করা হলো। ফাঁসির পর তোমাদের লাশ তোমাদের ওয়ারিশানদের নিকট হস্তান্তর করা হবে নাঃ বরং তা হত- ভাগাদের কবরস্থানে পুরোপুরি লান্ছনা ও অবমাননার সঙ্গে দাফন করা হবে এবং আমি ফাঁসির মঞ্চে তোমাদের লটকানো দেখলে অত্যন্ত খুশী হবো |” যুবক মুহাম্মদ জা“ফর শান্ত, ধীর ও পরম গান্তীর্যের সঙ্জে এ ফয়সালা শুনলেন। তাঁর মধ্যে কোনরাপ পরিবর্তন কিস্বা চাঞ্চল্যের প্রকাশ ঘটলো না। জজ তাঁর রায় শোনাবার পর জাফর বললেন ঃ “সমগ্র মানবমণ্ডলীর জীবন আল্লাহ্র হাতে । তিনিই মারেন এবং তিনিই জীবন দান করেন। তোমার হাতে না জীবন দেবার ক্ষমতা আছে, না আছে ম্ত্যুর। আমাদের মধ্যে মৃত্যুর মজা আগে কে আস্বাদন করবে -তা কি কেউ বলতে পারে 2” ২৪৪ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।