মুজাহিদ বাহিনীকে স্থানীয় আনসার ও সহায়তাকারী পৃষ্ঠপোষকদের থেকে আলাদা ও বিচ্ছিন্ন করে দেয়। এভাবেই ১৮৬৮ সালের দিকে এ যুদ্ধ গুলোর পরিসমাপ্তি ঘটে । এরপর বিপ্লবীদের উপর আদালতে মামলা-মোকদ্দমা চালানো হয়, যার সিলসিলা একটা দীর্ঘ মুদ্দত পর্যন্ত চলতে থাকে । আঘাদী আন্দো- লনের কয়েকজন বিশিষ্ট নেতার উপরও মোকদ্দমা চলে যার মধ্যে মও- লানা ইয়াহইয়া আলী “আজীমাবাদী, মওলানা আহমদউল্লাহ “আজীমারাদী, মওলবী জাফর থানেশ্বরী, মওলানা “আবদুর রহীম সাদিকপুরীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । এসব বিপ্লবী নেতাদের ফাঁসি প্রদান করা হয়। পরে আন্দামান দ্বীপপুঞ্জে (পোর্ট বেলিয়ার) যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত করা হয়। মওলানা ইয়াহ্ইয়া আলী এবং মওলানা আহমদউল্লাহ দ্বীপ- পুঙ্জেই ইন্তেকাল করেন। মওলবী মুহাম্মদ জাফর এবং তীর সঙগী-সাথী ১৮ বছর নির্বাসন ভোগ করার পর দেশে ফিরে আসেন। এটা একটা মর্মস্পর্শী ও দুঃখজনক ঘটনা যা মওলবী মৃহাম্মদ জাফর থানেশ্বরী স্বয়ং নিজ কলম দ্বারা কালাপানি ‘অথবা “তারীথে “আজীব*১ নামক গ্রন্থে বিস্তা- রিতভাবে লিপিবদ্ধ করেছেন ॥ এই ধারাবাহিক জিহাদ, কুরবানী ও অটুট সংকল্পের ইতিহাস লিখতে একটি স্বতন্ত্র দফতর এবং বিরাট পুস্তকের প্রয়োজন । এখানে সেই আশ্চর্য- জনক ইতিহাসের একটি পরিচ্ছেদ আপনাদের সামনে পেশ করছি । ফাঁসির মঞ্চ থেকে দ্বীপান্তর পর্যন্ত ১৮৬৪ খৃস্টান্দের (১২৮০ হিজরী ) মে মাসের দ্বিতীয় দিন। ইংরেজ জজ এডওয়ার্ডম আম্বালা আদালতের চেয়ারে উপবিষ্ট । তার পাশে তাঁকে সাহায্য ও সহায়তা দানের উদ্দেশ্যে চারজন এসেসর ছিলেন। তারা ছিলেন শহরের নেতৃস্থানীয় ও দায়িত্বশীল মহলের অন্যতম। তাদের কাজ ছিলো এই গুরুত্বপূর্ণ মামলায় নিজেদের অভিমত দেওয়া । তাদের সামনে এগারো জন মান্ষ আসামীর কাঠগড়ায় দীড়িয়েছিল যাদের চেহারা থেকে নিষ্পাপ প্রতিচ্ছবি ও আভিজাত্যের ঝলক প্রতিফলিত হচ্ছিলো, কিন্তু এতদসত্তেও তাঁরা আজ প্রথম শ্রেণীর অপরাধী তালিকাভূক্ত । তাদের ১. উক্ত বইয়ের বাংলা অনুবাদ “আন্দামান বন্দীর আত্মকাহিনী, নামে প্রকাশিত হয়েছে। অনুবাদক । ঈমান যখন জাগলো ২৪৩ www.almodina.com
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।