ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

মুসলমানদের সামগ্রিক স্বার্থের মুকাবিলায় নিজের স্বার্থকে কুরবানী করে দেবার মতো মনোবল এবং ইসলামী মূলনীতির উপর দৃঢ়চিত্ত থাকবার এক অটুট শক্তি পয়দা করে দিয়েছিলো আর এর উপর নির্বঞ্ঝাট ও শান্তি- প্রিয় একটা জাতিকে--ঘে জাতি অশ্বারোহণ, সৈনিক বৃতি তথা জিহাদ ও লড়াইয়ের ময়দান থেকে বহুদূরে অবস্থান করতো --একটি যুদ্ধবাজ ও সাহসী বীরের জাতিতে পরিণত করেছিলো । কতিপয় ইংরেজ জেনারেল স্বীকার করতে বাধ্য হয়েছিলো যে, বাঙালী মুজাহিদ বীরত্বে ও সাহদিকতায় পাঠান ও আফগানদের তুলনায় মোটেই কম ছিলো নাঃ বরং কম্টসহিষ্ণৃতা ও আঘাত হানাতে কোন কোন সময় তাদের থেকেও অগ্রগামী ছিলো। গুপ্ত পুলিশ, সি. আই. ডি-র অব্যাহত ধমক ও সরকারী ভীতি প্রদর্শনও এই সব বাঙালী মুজাহিদ এবং তাদের নাযুক, কঠিন ও কষ্টসাধ্য অভিযানের ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারেনি । ৯ ঈমান ও “আকীদার সুদৃঢ়তা এবং দীনী দাওয়াত ও তরবিয়তের প্রভাবে শয়তান তাদের ভেতর জাহিলী যুগের আবেগ ও প্রেরণা এবং ভাষাগত, সভ্যতাগত, বংশীয় ও জাতিগত পক্ষপাতিত্বমূলক ভাবধারা স্থৃম্টি করতে মোটেই কামিয়াব হতে পারেনি । তারা শুধু ইসলামের উপরই গর্ব করতো এবং ইসলামের খিদমত, তার প্রচার ও তবলীগ, নেক আমল এবং মহত্বর আখলাককেই প্রকৃত মানদণ্ড মনে করতো । এর আন্দাজ আমরা এ থেকেও করতে পারি যে, তাদের দমনের জন্য ইংরেজ সরকারকে ষে হুদ্ধাভিযান পাঠাতে হয় তার সংখ্যা বিশের কম ছিলো না এবং তাতে ষাট হাজার ট্রেনিংপ্রাপ্ত সৈন্য অংশগ্রহণ করে। ডক্টর হান্টার স্বীকার করেছেন যে, পাঞ্জাবের ছাউনী কোন কোন দিন ইংরেজ সৈন্য থেকে একেবারেই খালি থাকত এবং তা এ জন্যে যে, এসব সৈন্য মুজাহিদ বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিলো। কয়েকটি যুদ্ধে ইংরেজ সৈন্য পশ্চাদসরণ করতে বাধ্য হয়ঃ এমনকি পাঞ্জাব সরকার অনন্যোপায় হয়ে ১৮৬৩ খুষস্টাব্দের শেষ দিকে সকল সৈন্যকে ফেরত ডেকে পাঠায় এবং পরে নিজেদের প্রাচীন ও পরিচিত রাজনীতি ও কুট- কৌশলের সাহায্যে এই চ্যালেঞ্জ ও বিপদের মুকাবিলা করে। ইংরেজ গভর্নমেন্ট উপজাতীয়দের পরস্পরকে পরস্পরের বিরুদ্ধে দাড় করায় এবং ৯, বিস্তারিত জানতে চাইলে দেখুন- ডব্লিউ, ডব্লিউ, হান্টার প্রণীত “ভারতীয় মুসলমান” । ২৪২ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।