দিবালোকের ন্যায় সুস্পষ্টভাবে প্রতিভাত হয়ে যায় এবং তাঁর খলীফা আমীর ‘আবদুল্লাহ ও আমীর ‘আবদুল করীম (যাঁরা মওলানা বেলায়েত আলীর সাহেবযাদা ছিলেন )-এর যমানা পর্যন্ত অব্যাহত থাকে। এই গোটা ইতিহাস অভিযান পরিচালনা, ত্যাগ ও কুরবানী, দুর্ঘটনা ও মুসীবত, ভ্বালা-যন্ত্রণা ও বর্বরতার কাহিনীতে পরিপূর্ণ যা শুনে শরীরের লোম খাড়া হয়ে উঠতে থাকে ৷ এই সুদীর্ঘ সময়ে যুদ্ধবিগ্রহ লেগেই ছিলো। তাতে হত্যা ও ধ্বংসযজ্ত, ধনসম্পদ বাজেয়াফতকরণ, দীর্ঘ মামলা-মকদ্দমা, নির্বাসন ও দ্বীপান্তর এবং এমনি ধরনের তদন্ত ও অনুসন্ধানের সমষ্টি ছিলো যা একমাত্র মধ্যযুগের ইউরোপে গঠিত বিশেষ আদালতগুলিতেই এ ধরনের কর্মকাণ্ড হতো। যদি আত্মোৎসর্গ, ত্যাগ-তিতিক্ষা ও কুরবানী এবং সাহসিকতা ও শৌর্য-বীর্ষের সে সব কার্যাবলী ঘ' এ দেশের স্বাধীন- তার জন্য পরিচালিত জিহাদ এবং জাতীয় আযাদীর ইতিহাসের সাথে সম্পক্ত---একট পাল্লায় রাখা হয়, অপরদিকে সাদিকপূরের অধিবাসীর (মওলানা বেলায়েত আলী ’আজীমাবাদীর খান্দানের ) কার্যাবলী ও ত্যাগ- তিতিক্ষা অপর পাল্লায় রাখা হয় তবে শেষোক্ত পাল্লা স্পষ্টরূপে ভারী হবে।? জিহাদ, জামা'আত সংগঠন, আর্থিক সাহায্য এবং মুজাহিদ বাহিনীর কেন্দ্র (সভানা পর্যন্ত স্বেচ্ছাসেবক পৌছাবার জন্য একটা বিশেষ পথ সৃষ্টি করা হয়েছিল। এই উদ্দেশ্যে বিহার এবং বাংলাদেশে কয়েকটি গোপন কেন্দ্র ছিলো। তারা একটি গোপন সাংকেতিক ভাষার (কোড ) মাধ্যমে যোগাযোগ রক্ষা করতো । লাখেরও বেশী বিশ্বস্ত স্বেচ্ছাসেবক ছিলো যারা আমীরের ইঙ্গিতে ও নির্দেশে চলবার জন্য প্রস্তুত ছিলো এবং ইংরেজ সরকার ধমক, ভয়-ভীতি ও লোভ-লালসা প্রদর্শনের মাধ্যমেও তাদের এ থেকে নিরুভ রাখতে অপারগ ছিলো ।২ এই বিপ্লবী আন্দোলন বাংলাদেশে শৌর্য-বীর্য ও ইসলামী জোশ, ধর্মীয় আবেগ-উদ্দীপনা ও জীবনের প্রতি উপেক্ষা প্রদর্শন তথা নিস্পৃহ মানসিকতা, সৈনিকসুলভ আত্মা, আল্লাহ্র রাস্তায় শাহাদত লাভের প্রতি আগ্রহ, ইসলামী এঁক্য ও সংহতির জন্য উৎসাহ-উদ্দীপনা, ইসলাম ও ১. বিস্তারিত জানবার জন্য দেখুন মওলানা মাসউদ ‘আলম নদবীরুত “হিন্দুস্তান কি গহেলী ইসলামী তাহরীক’ এবং গোলাম রসূল মেহের প্রণীত ‘সৈয়দ আহমদ শহীদ’ । ২. এ সমস্ত চমকপ্রদ ও আশ্চৰ্যজনক ঘটন।বলী বিস্তারিত জানতে চাইলে W. W. Hun- ter প্রণীত ‘Indian Mussalmans’ দেখুন। ঈমান যখন জাগলো ২৪১ ১৬— www.almodina.com
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।