১২৬২ হিজরী মুতাবিক ১৮৪৬ খুস্টাব্দের এ ঘটনা ।১ তাঁর ওফাত হয় ১২৭২ হিজরীর ৫ই মুহররম মুতাবিক ৫ই নভেম্বর ১৮৫৬ খুস্টাব্দে। তাঁর ইন্তেকালের পর তাঁরই ভাই মহান মুজাহিদ মওলানা “ইনায়েত আলী “আজীমাবাদী বিপ্লবী বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। তাঁর যুগেই পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ইংরেজ গভর্নমেন্টের নিয়ন্ত্রণ পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হয় এবং মুজাহিদ বাহিনীর তৎপরতা ও মহান লক্ষ্য হাসিলের পথে একটি চ্যালেঞজ হিসাবে আবির্ভত হয়। এটা প্রমাণিত হয়ে গিয়েছিলো, যে বৃটিশ গভর্নমেন্ট নিজেদের বিজয় অভিযান, সম্পুসারণ- বাদী লিপ্সা, নিজেদের জীবন, বুদ্ধিমত্তা ও সুদৃঢ় মনোবলের কারণে শুধু- মাত্র উপমহাদেশের জন্যই নয়, সমগ্র ইসলামী প্রাচ্যের জন্যই মারাত্মক বিপদ ও হুমকি । সৈয়দ আহমদ বেরেলভী (র) এবং তাঁর বিপ্লবী বাহিনীর সদস্যরা এই গ্রতিহাসিক বাস্তবতা সম্পর্কে ছিলেন পূর্ণরূপে ওয়াকিফহাল ও সদা সতর্ক। বস্তত সৈয়দ আহমদ শহীদ রে) ভারতবর্ষ, আফগানিস্তান ও তুর্কিস্তানের মুসলিম নেতুরুন্দ, সুলতান, দেশীয় রাজ্যের বিভিন্ন রাজন্যবর্গকে অনেক চিঠি লিখেছিলেন । এসব পত্রে এই বিপদ সম্পর্কে প্রথমেই তিনি সত করে দিয়েছিলেন। তিনি হেরাতের শাসন- কর্তা আমীর কামরান ইব্ন শাহ মাহম্দ দুররানীকে লিখেছিলেন যে, তাঁর প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য ভারতবর্ষের বুকে জিহাদের প্রচলন করা, যা ইং- রেজরা ছিনিয়ে নিয়েছে এবং সেখানকার সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তিদের হেয় ও লান্ছিত করে তুলেছে । এটা ছিলো অত্যন্ত স্বাভাবিক ব্যাপার যে, মুজাহিদ বাহিনী এখন ইংরেজদের মুকাবিলায় দীড়িয়ে যাবে । এর কিছু “আলামত মওলানা বেলায়েত আলী “আজীমাবাদীর ষমানাতেই স্পট হয়ে গিয়েছিল, যিনি সৈয়দ সাহেবের প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য এবং তাঁর সকল কর্মকাণ্ড সম্পর্কে ছিলেন অধিকতর ওয়াকিফহাল, ছিলেন গোপন ও প্রচ্ছন্ন বিষয় সম্পর্কেও জ্ঞাত। তাঁর ভাই মওলানা “ইনায়েত আলীর যমানায় এ কথা আরও ৯. ইংরেজ তাকে কযেদখানায় বন্দী করেছিলো । অতএব এই সময়টা তিনি পানিবিহীন মৎস্যের ন্যায় কাটিয়েছেন এবং বন্দী জীবন ফুরোতেই তিনি মুজাহিদ বাহিনীর কেন্দ্র- ভূমিতে এইভাবে ধাবিত হন যেভাবে সারাদিনের কমক্লান্ত পাখী সন্ধ্যায় বাসার দিকে ছোটে। ১২৬৭ হিজরীর ৮ই রবিউছছানী মুতাবিক ১৮৫১ শবীস্টাব্দের ১লা নভেম্বর তিনি সেখানে পৌছেন। ২৪০ ঈমান যখন জাগলো! www.almodina.com
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।