ভক্ত-অনুরক্ত সারা উপমহাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনার ওফাতের পর আপনার মাযারেও তাই হবে যা অন্যান্য বৃর্ষর্গানে দীনের মাযারে হচ্ছে। আপনার কবরের পৃূজাও তেমনিভাবেই হবে যেমনি তাদের কবরের পূজা তাদের ওফাতের পর হচ্ছে। এতে তিনি বললেন যে, আমি দরগাহে ইলাহীতে কান্না ভরা চোখে বিনীত দরখাস্ত পেশ করবো যেন মহান আল্লাহ্ তাআলা আমার কবরকে নিশ্চিহ্ন এবং আমার দাফনগাহকে অজ্ঞাত রাখেন ঃ কবর যেমন থাকবে না, তেমনি সেখানে শির্ক ও বিদআতম্লক কোন আচার-অনুষ্ঠানও হবে না। আল্লাহ্র রহমত ও কুদরতের নমুনা দেখুন যে, সৈয়দ আহমদ বেরেলভী (র)-র দো‘আ কবুল হয়েছে এবং তার কবর আজ অবধি অজ্ঞাত । বালাকোটের এই শাহাদতগাহে একই তারিখে ১২৪৬ হিজরীর ২৪শে জিলকদ মওলানা মুহাম্মদ ইসমা“ঈলও শহীদ হন এবং পরম বন্ধুর সানিধ্যে গিয়ে পৌছান। এই বন্ধুর কলিজার তপ্ত খুনে তিনি লালিত হয়েছিলেন এবং সেভাবেই সাধ্য-সাধনা ও জিহাদের এই দীর্ঘ ও অব্যাহত পবিত্র জীবনের সমাপ্তি হয়। এর ভেতর সম্ভবত একদিনের তরেও অবসর কিংবা আরাম »--এক রাতও অলস মুহূর্ত কিংবা সুখ নিদ্রায় তাঁর ব্যয়িত হয়নি । এই যুদ্ধে তিনশতেরও বেশী মুজাহিদ যাঁদের নিজ নিজ এলাকার সার-নির্ধাস ও মগজ -সদৃশ বলা যেতে পারে-_শাহাদত লাভে ধন্য হন। তাঁদের একই জায়গায় শহীদী দাফনগাহে চিরবিশ্রাম লাভ ঘটে। বালাকোট বিজয়ের খবর লাহোর পৌছুলে রঞ্জিৎ সিংহ আনন্দ ও খুশীতে বাগবাগ হয়ে যান। তিনি নির্দেশ জারী করেন সরকারীভাবে যেন বিজয় উৎসবে তোপধ্বনি এবং অস্থতসরে এ ঘটনার আনন্দ ও খুশীতে আলোকসজ্জা করা হয়। মহারাজা বিজয়ের সংবাদ অবগত হয়ে খুশীতে সংবাদ-বাহককে এক জোড়া সোনার কংকন এবং একটি পশমী পাগড়ী পুরস্কার স্বরূপ প্রদান করেন। তিনি স্বীয় বারপুন্র রাজকুমার শের সিংহকে পন্তর লেখেন। তাতে পুত্রের লেখা পন্দ্রের প্রাপ্তি স্বীকার করেন এবং লেখেন যে, যখনই সে প্রত্যাবর্তন করবে তাকে এই বীরত্বপূর্ণ খেদমতের স্বীকৃতি হিসাবে একটি নতুন জায়গীর প্রদান করা হবে। একটি ফরমান গোবিন্দ- ঘরের শাসনকর্তা ফকীর ইমামুদ্দীনের নামেও পাঠানো হয়, যাতে এই ২৩৮ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।