ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

না। মুজাহিদ বাহিনীকে এই যুদ্ধে কঠিন পরীক্ষার মুখোমুখী হতে হয়। এরই ভেতর মওলানা মুহাম্মদ ইসমাঈল (€র) শাহাদত লাভ করেন। বীরত্ব ও সাহসিকতা, শাহাদত লাভের প্রতি প্রবল আগ্রহ ও দুনিয়ার প্রতি চরম ঘৃণা ও বিতৃষ্ণজা এবং ইমামের প্রতি মহব্বত ও আনুগত্যের এমনি সব আশ্চর্যজনক ঘটনা এ যুদ্ধে দৃষ্টিগোচর হয়, যা ইসলামের প্রাথমিক শতাব্দীগুলোর স্মৃতিকেই জীবন্ত করে তোলে এবং সেই সব পুরনো দিনগুলি আর একবার ফিরে আসে। ঘটনাবলী, বিভিন্ন বর্ণনাসুন্র, যুদ্ধের ময়দানের প্রত্যক্ষ সাক্ষ্য, নিদর্শন ও প্রাপ্ত তথ্যাবলী সব একন্র করলে এটাই অবগত হওয়া যায় যে, যার বিপ্লবী দাওয়াত ও প্রশিক্ষণ, যার উৎসাহ-উদ্দীপনা ও প্রেরণায় শত শত আল্লাহ্‌র বান্দা যারা নিজেদের স্বদেশ ভূমিতে নিরাপত্তা, নিরুপদ্রব ও শান্তিতে জীবন যাপন করছিলো--তাদের শাহাদতের চিরন্তন সুখ-সৌভাগ্য লাভ ঘটে-- তিনিও এই মহান নিয়ামত ও শ্ৰেষ্ঠ সৌভাগ্য থেকে বঞ্চিত থাকেন নি; বরং ভারতবর্ষে যেমন তিনি সবার আগে এই নিয়ামতের প্রতি আহবান জানান, তেমনি তা অর্জনের ক্ষেত্রেও তিনি ছিলেন অগ্রগামী ও বিশিষ্ট স্থানের অধি- কারী। এইরূপে তিনি আহুলে বায়েতের পিতা-পিতামহগণের সঙ্গে গিয়ে মিলিত হন--যীঁরা বিভিন্নভাবে শাহাদত লাভ করেন এবং যাঁদের পবিভ্র দেহ শাহাদত লাভের পরও দুশমনের গোস্তাখী ও প্রতিশোধ-স্পৃহা থেকে রেহাই পায়নি। একটি বর্ণনায় জানা যায় যে, যুদ্ধশেষে একজন মুসলিম বালকের নেতৃত্বে শিখেরা মুসলমানদের তাদের ধর্মীয় বিধান মুতাবিক সৈয়দ আহমদ বেরেলভী (র)-র জানাযা ও দাফন-কাফনের ব্যবস্থা করার অনুমতি দেয়। অন্য আর একটি বর্ণনায় জানা যায় যে, তাঁর মাথা ধড় থেকে আলাদা হয়ে গিয়ে ছিলো এবং দুটোই আলাদাভাবে দাফন করা হয়। যাই হোক, সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর দু'আ ও এ অভিলাষ পূরণ হয়ে যায় যে, তার কবরের নাম-নিশানাও যেন বাকী না থাকে। নওয়াব উষ্ীরুদ্দৌলা মরহুম লিখেছেন যে, একবার এক ব্যক্তি সৈয়দ আহমদ বেরেলভী (র)-র নিকট আরজ করেছিলো যে, আপনি কবর পূজা এবং বুযুর্গানে দীন-এর মাযারে শির্ক ও বিদ‘আতীমূলক কার্যধকলাপকে এত জোরেশোরে বাধা দিয়ে থাকেন। অন্যদিকে স্বয়ং আপনারই হাজার হাজার মুরীদ ও ঈমান যখন জাগলো ২৩৭ www.almodina.com

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।