ন্যায় বষিত হচ্ছিলো । আধঘন্টা খানেক মসজিদে অবস্থান করে তিনি দাদা সৈয়দ “আবদুল হাসানকে বললেন যে, নিশান নিয়ে আগে যাও । অতঃপর উচ্চস্বরে তকবীর ধ্বনি উচ্চারণ করতে করতে তিনি আক্রমণোদ্যত হন । সে সময় আরবাব বাহরাম খান সৈয়াদ আহমদ বেরেলভী (র)-এর সামনে ঢালস্বরূপ আগে আগে চলছিলেন । হাফিজ ওয়াজীহদ্দীন সাহেব বাগবতী বলেন যে, আমি বন্দুক চালনা করতে করতে একটি ঝরনার ধারে গিয়ে পৌছি । দেখতে পাই যে, কতিপয় লোকের সঙ্গে সৈয়দ সাহেব কিবলামুখী বসে বন্দুক চালাচ্ছেন । সে সময় তিনি আমার বরাবর নিজের বুকের ডান ছাতির উপর বন্দুক চেপে ফায়ার করেন । আমি দেখতে পেলাম-_ডান হাতের কনিষ্ঠ আঙুলে কিংবা তার পাশের অনামিকায় তাজা খুন। আন্দাজ অনুমানে জানতে পেলাম সম্ভবত টৈয়দ সাহেবের কাঁধে গুলী লেগেছে । বন্দুক ছাতির উপর রাখতে গিষ্ে তারই খুন তাঁর আঙুলে লেগে গেছে । ঠিক সেই মুহূর্তে তিনি বললেন যে, ভাইয়েরা ! এ সব দুক্চৃতিকারীদের তাক করে গুলী মারো । মুহাম্মদ আমীর খান কাসূরী বলেন,-সে সময় আসমান ছিলো পরি- ক্ষার । মেঘ যেমন ছিলোনা-তেমনি ছিলো না ধুলো-বালি কিংবা রৌদ্র । কিন্তু বারুদের ধোয়ার কারণে অন্ধকার এরূপভাবে ছেয়ে যায় যে, নিকটের মানুষ চিনতেও কষ্ট হচ্ছিলো। শিখদের কার্তজের কাগজ এমনিভাবে উড়ছিলো-মনে হচ্ছিলো যেন পঙ্গপাল উড়ছে। সময়টা অত্যন্ত ভয়াবহ ও উদাস প্ররুতির মা“ল্ম হচ্ছিলো। সকল মুজাহিদ ছোট বন্দুক ও সাধারণ বন্দুক গলায় লটকিয়ে তলোয়ার হাতে নেয় এবং সমস্বরে “আল্লাহু-আকবার' “আল্লাহ-আকবার” বলে আক্রমণোদ্যত হয়। সে সময় যুদ্ধের অবস্থা ও প্রকৃতি এমনি ছিলো যে, সমস্ত শিখবাহিনী পেছপা হয়ে পাহাড়ের উপর আরোহণ করছিলো আর মুজাহিদ বাহিনী পাহাড়ের পাদমূলে গিয়ে পৌছে শিখদের ঠ্যাং ধরে ধরে টানছিলো এবং তলোয়ারের আঘাতে সাবাড় করছিলো । উভয় পক্ষ থেকে পাথরও বষিত হচ্ছিলো । লোকজন সেখানে ফিরে দেখতে পায় যে, সৈয়দ সাহেব দৃষ্টি বহিভূত। মওলানা মুহাম্মদ ইসমাঈল সাহেবকে লোকেরা বন্দুক গলায় ঝুলানো অবস্থায় দেখেছিলো। তার হাতে ছিলো তখন তলোয়ার, কপাল ছিলো রক্তাক্ত আর তিনি সে রক্ত হাত দিয়ে মুছে ফেলছিলেন। সে সময় কেউ কারো সন্ধান রাখার মতো অবস্থা ছিলো ২৩৬ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।