করার পর বলতে থাকে,__দেখো! একজন পোশাক পরে আসছে,--এই বলেই সে চামচ ডেকচীর উপর জোরে আঘাত করে বলে ওঠে--এখন তোমাদেরই হাতের খানা খাবো ।--এই বলে সে শিখবাহিনীর অভিমুখে ছুটে যায় ৷ অনেকেই বললো, মীর সাহেব ! থামুন, আমরাও যাবো। কিন্তু সেকোনদিকেই বিন্দুমান্ত্রও ভ্রুক্ষেপ করলো না এবং যেয়েই শিখদের জমায়েতের ভেতর ঢুকে পড়ে ও অত্যন্ত বীরত্বের স্বাক্ষর রেখে শহীদ হয়ে যায় । এদিকে সৈয়দ আহমদ বেরেলভী রে) মসজিদের সম্মুখভাগের তলা থেকে উঠে দাড়ান এবং সবাইকে বলেন যে, তোমরা এখানেই থাকো । আমি একলা গিয়ে দো'আ করছি; আমার সাথে কেউ যেন না আসে । অতঃপর সমস্ত লোক-লশকর হাতিয়ার বাঁধা অবস্থায় যে যেখানে ছিলো দাঁড়িয়ে থাকে ॥ তিনি মসজিদের অভ্যন্তরে প্রবেশ করলেন এবং দরোজা-জানালা বন্ধ করে দো*আতে মশগুল হয়ে পড়লেন । কিছুক্ষণ বিলম্ব করার পর নিজের থেকেই খিড়কী খুলে তিনি বললেন, আমাকে কে ডাকলো £ মুহাম্মদ আমীর খান বলেন,_-আমি বললাম এদিক থেকে তো আপনাকে কেউ ডাকেনি । কেননা এদিকে আমি ছাড়া আর কোন মানুষই নেই । একথা শোনার পর তিনি পুনরায় খিড়কী বন্ধ করে দেন। কিছুক্ষণ পর তিনি পুনরায় থিড়কী খোলেন এবং জিক্তাসা করেন,_কেউ আমাকে আওয়াজ দিয়েছে £ আমি বললাম, এদিক থেকে কেউ আপনাকে ডাকেনি। মোটকথা,---তিনবার তিনি খিড়কী খুলে সেই একই কথা জিক্তাসা করেন এবং আমিও এ একই ভাবে তিনবারই বলি, এদিক থেকে আপনাকে কেউ ডাকেনি । এমত অবস্থা বড় দরোজার দিকেও হয়েছিলো । শের মুহাম্মদ খান বলেন যে, ত্তীয়বারও তিনি এ ডাকার ব্যাপারেই প্রশ্ন করেন এবং লোকেরাও এ প্রথমবারের মতো সেই একই জওয়াব দেয় ॥ তিনি মসজিদ থেকে বের হন এবং সত্বর বাইরের দিকে রওয়ানা হন। মসজিদের প্রাঙ্গণ থেকে বেরিয়ে তিনি বালাকোটের পাদদেশের দিকে অবতরণ করতে থাকেন আর সকল লোকই ছিলো তাঁর পেছনে । নীচে বালুর দিকে একটি মসজিদ ছিলো, গাধীদের একটি বাঁকও এর ভেতরে ছিলো । তিনি এতে তশরীফ নেন। মিঞা “আবদুল কাইয়ুমের বর্ণনায় পাওয়া যায়--যখন তিনি নীচের দিকে অবস্থিত মসজিদের দিকে আসেন সেখানে তখন শিখদের গুলী বৃষ্টিধারার ঈমান যখন জাগলো ২৩৫ www.almodina.com
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।