ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আচার-আচরণ তাদের আদব-লেহাজ ও সভ্যতাগ্ন অনুপ্রবেশ করে গিয়েছিলো আর এ নিয়ে তারা প্রকাশ্যে গর্ব ও অহংকার করতো । শরাবখোরী (মদ্যপান) অবাধে চলতো । আমোদ-প্রমোদ ও ভোগ-বিলাসের ছিলো চারিদিকে ছড়াছড়ি। আমীর-উমারা এবং মধ্যবিভ্ত শ্রেণী থেকে শুরু করে গরীব ও নিঃস্ব শ্রেণী পর্যন্ত সবাই ছিলো এ সমাজ ব্যবস্থারই শিকার। নৈতিক ও চারিত্রিক অবনতি ও অধঃপতন এবং জাতীয় চেতনা ও অনুভূতির মান এরূপ শূন্যের পর্যায়ে পৌছে গিয়েছিলো যে, হিজরী ১৩শ শতাব্দীর শুরুতে-তখনো ইংরেজ রাজত্বের শেকড় এদেশের মাটিতে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠা লাভ করতে পারেনি, সে সময়ও কিছু সংখ্যক মুসলিম মেয়েকে ফুরোপীয় বণিক ও শাসক- দের ঘরে পাওয়া গেছে। শির্ক ও বেদ'আত মুসলমানদের মধ্যে অধিক পরিমাণেই শেকড় গেড়ে বসেছিলো। কবর ও কবরবাসীদের সম্পর্কে একটি স্বতন্ত্র শরীয়তই অস্তিত্ব লাভ করেছিলো। বৃযর্গানে দীন সম্পর্কে এমন সব “আকীদা ও ধারণা অন্তর-মানসে প্রতিষ্ঠিত হয়ে যায় যেগুলোর জন্য খুস্টান, ম্াহ্‌দী এবং আরবের মুশরিক ও পৌত্তলিকেরা নিন্দিত তথা বদনামের ভাগি- দার। হিন্দু ও শী'আ সম্পুদায়ের অধিকাংশ আচার-আচরণ ও প্রথা-পদ্ধতি আহলে সুন্নত ওয়া*ল-জামা“আতের সমাজ জীবনের অংগীভূত হয়ে গিয়েছিলো । রসূলে করীম সে')-এর বাস্তব জীবনাদর্শ সুন্নত) এবং শরীয়তকে তারা ভুলতে বসেছিলো। ইসলামী রীতিনীতি উঠেই যাচ্ছিলো। বহ ভালো ভালো দীনদার ও জ্তানী-গুণী পরিবারেও কুরআনুল করীম ও হাদীছ পাকের বিধি- বিধানের প্রতি কোনরূপ তোয়াক্কা করা হতো না। বিধবাদের পুণবিবাহের, মীরাছ উত্তরাধিকার)-এর ক্ষেত্রে মেয়েদের অংশ দেয়া,সালাম দেয়া ইত্যাদিকে অনেক স্থানে দূষণীয় মনে করা হতো। এমতভাবেই হজ্জের ন্যায় একটি গুরুত্বপূর্ণ ইসলামী রুকনকে রাস্তার কম্ট-ক্লেশ এবং নিরাপত্তার অভাব ইত্যাদি ওজুহাত খাড়া করে এর ফরজিয়তকে রহিত করা হয়েছিলো । কুরআন শরীফকে একটি হেয়ালি বা প্রহেলিকা মনে করা হচ্ছিলো এবং একে বুঝতে চেষ্টা করা ও অপরকে বুঝান, এর উপর চিন্তা-ভাবনা ও গবেষণা করা “উলামায়ে কিরাম ব্যতীত অন্যান্যদের জন্য অসম্ভব এবং “নিষিদ্ধ রক্ষের ন্যায় অস্পৃশ্য ঘোষণা করা হয়েছিলো । তবে এর দ্বারা এরূপ সিদ্ধান্ত গ্রহণ করাও ঠিক হবে না যে--জ্ঞানগত, রাজনৈতিক, ধীয়ি ও আধ্যাত্মিকতার দিক দিয়ে হিজরী ভ্রয়োদশ শতাব্দীর এ যুগটি একেবারেই তমসাচ্ছন্ন ও মরুভূমির ন্যায় বিরান হয়ে গিয়েছিলো ১০ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।