বাহিনীর কিছু লোক আল্লাহ্র রাস্তায় নিজেদের জীবন দিয়ে আপন পরম প্রিয়ের সান্সিধ্যে পেৌছুতে সফলকাম হবে এবং তোমাদের ভেতর থেকে কোন লোক আলাদাও হয়ে যাবে। সামনে কি ঘটবে আল্লাহই তা ভালো জানেন। শাহাদতের প্রত্যষে ২৪শে জিলকদের (১২৪৬ হিজরী) সুবহে-সাদিক। ফজরের আযান হলো। সকলেই ওষযৃু করে অস্ত্র-সঙ্জিত অবস্থায় হাযির হলো। সৈয়দ আহমদ বেরেলভী €র) ইমামতি করলেন। এরপর তিনি অনুমতি দিলেন যে যার জায়গায় গিয়ে সতক ও হুশিয়ার থাকবে । তিনি নিজেও নিজের ডেরায় এসে ওজীফা পাঠে মশগুল হয়ে গেলেন। সূর্য উঠার পর তিনি সালাতু”ল-ইশরাক দু'রাকাত আদায় করলেন। কিছুক্ষণ বিলম্ব করার পর ওযূ করে চোখে সুরমা এবং দাড়িতে চিরুণী লাগান। এরপর পোশাক পরিধান করে অস্ত্রসঙ্জিত হয়ে মসজিদ অভিমুখে রওয়ানা হন। সে-সময় শিখবাহিনী পাহাড় থেকে মাটিকোটের দিকে অবতরণ করছিলো । লোক- জন এর প্রতি ইঙ্গিত করে সৈয়দ আহমদ বেরেলভী (র)-এর নিকট আরথ জানায় যে, শিখ বাহিনী পাহাড় থেকে অবতরণ করছে। তিনি বললেন, তাদের নামতে দাও। অতঃপর তিনি মসজিদে প্রবেশ করেন এবং এর সম্মুখভাগের ছাদের নীচে বসেন। এক-এক, দুই দুই করে বহু গাষীই সেখানে জমায়েত হয়। এটা ছিলো সেই মুবারক মূহূর্ত যখন জান্নাত সুসজ্জিত হয়ে চোখের সামনে ধরা দেয়। এমন মনে হচ্ছিলো যে, তাদের চোখের সামনে থেকে পর্দা উঠে গেছে আর বালাকোটের পাহাড়ের পেছন থেকে বেহেশ্তের খোশবু তাদের শরীর মনের প্রতিটি তন্ত্রীকে সুবাসিত করে তুলছে। ইলাহী বখুশ রামপুরী বলেন যে, আমাদের জামা“আতে পাতিয়ালার সৈয়দ চেরাগ আলী নামে এক ব্যক্তি ছিলো। সে তখন ক্ষীর পাকাচ্ছিলো। তার কাঁধে ছিলো কুরাবীন চওড়া মুখওয়ালা ছোট বন্দুক)। শিখবাহিনী মাটিকোট থেকে নীচে অবতরণ করছিলো । আর সেতার ক্ষীর চামচ দিয়ে জোরে জোরে নেড়ে চলছিলো,--আবার শিখদের দিকে তাকাচ্ছিলো। এ সময় তার অবস্থাই ছিলো অন্য রকম। একবার আসমানের দিকে তাকিয়ে বললো,-এ দেখো! একজন হুর কাপড় পরে চলে আসছে। কিছুক্ষণ দেরী ২৩৪ ঈমান যখন জাগলো! www.almodina.com
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।