রে) রাতের বেলায় নিজের সকল গাযীদের লক্ষ্য করে বলেন যে, যার কাছে যাকিছু খড়ি-কাঠ অথবা পাথর আছে তা দিয়ে নিজের নিজের ঠিকানায় লড়াইয়ের জন্য বাক বানাবে। এরপর তিনি সবাইকে নিজের কাছ থেকে বিদায় করে দেন। তখনই যেয়ে লোকেরা বস্তিবাসীদের দরজার তক্তা, লাকড়ী, পাথর ইত্যাদি এনে নিজের বাঁক বানিয়ে ফেলে এবং পাহারা- ফীড়ির বন্দোবস্ত করে শুয়ে পড়ে । সৈয়দ আহমদ বেরেলভী (র) মসজিদ থেকে নিজের ডেরায় তশরীফ রাখেন, খাবার খান এবং নিজের কাপড়-চোপড় ও অস্ত্র চেয়ে পাঠান। তিনি চারটে কাপড় মুনশী খাজা মুহাম্মদ হাসানপুরীকে এই বলে পাঠিয়ে দেন যে, তিনি যেন কাল ফজরে এই কাপড় পরিধান করে মুকাবিলার উদ্দেশ্যে বহির্গত হন। তিনটি কাপড় হাকীম কামরুদ্দীন ফুলতীকে পাঠিয়ে দেন যেন তিনিও কাল ফজরে এই কাপড়ই পরিধান করেন। একটি আলখাল্লা, একটি হালকা জামা, নীল রংয়ের পাগড়ী, একটি কাণ্মিরী শাল, একটি কোমরবন্দ, সাদা পায়জামা-এই কয্পটা কাপড় নিজের জন্য রাখেন। অস্ত্র-শস্ত্রের মধ্য থেকে একটি ছোট বন্দুক, একটি বিলেতী ছুরি, ভারতীয় তলোয়ার একটি ও ছোট তরবারী একটি--মোট চারটে হাতিয়ার রাখেন। এরপর তিনি সবাইকে বললেন যে, এখন যে যার বিছানায় গিয়ে শুয়ে পড়ো, আমি শুয়ে পড়ছি। মিঞ্া “আবদুল কাইয়ুম বলেন ঃ সেই রাত এত ভয়াবহ ছিলো যা বর্ণনার বাইরে । আকাশ ছিলো মেঘে ঢাকা আর বৃষ্টি হচ্ছিলো গুড়ি গুড়ি। সন্ধ্যা থেকে ভোরবেলা পর্যন্ত জীবজন্ত ও পশু-পাখী শোরগোলে মাতিয়ে তোলে । স্বয়ং উক্ত বস্তির লোকেরা আমাদের বলছিলো যে, আমরা একের পর এক ভয়াবহ অন্ধকার রাতও দেখেছি। কিন্ত এমন উদাস ও ভয়াবহ রাত কখনও দৃষ্টিগোচর হয়নি। মিঞা লাল মুহাম্মদ জগদীশপুরী বলেন £ বালাকোট যুদ্ধের কয়েকদিন আগে থেকেই বিদ্যুতের মতো এক ধরনের লাল ধূলো-ধুয়ায় ছেয়ে গিয়েছিলো এবং লোকজনকে ভীত-বিহব্ল ও উদাসীন মনে হচ্ছিলো । তারা কখনো এরকম ধুয়া দেখেনি । গাযীদের ভেতরও এর আলোচনা চলে। কাযী 'আলাউদ্দীন সাহেব এ বিষয়টির প্রতি সৈয়দ আহমদ বেরেলভী রে)-র দৃষ্টি আকর্ষণ করেন। তিনি কিছুক্ষণ ছুপ থাকেন এবং আসমানের দিকে দেখতে থাকেন। এরপর তিনি বললেন ঃ সম্ভবত আমাদের মুজাহিদ সৈন্য- ঈমান যখন জাগলো ২৩৩ www.almodina.com
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।