ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

হাসিলের চেস্টা করা হয়। হামলাকারীরা মাটিকোট থেকে অবতরণ করতেই এবং কস্বার উপর হামলা করবার পূর্বেই যো উচ্চে অবস্থিত ছিলো) এই নীচু ময়দানের মুখোমুখি পড়তে হতো যা ছিল টিলা এবং কসবার মাঝখানে অবস্থিত । নীচু ময়দানে ছিলো ধানের ক্ষেত । সৈয়দ আহমদ বেরেলভী (র)-র নির্দেশে সেখানকার ঝরনার পানি ছেড়ে দেওয়া হয় যেন সমতল ময়দান দলদলে ভূমিতে রূপান্তরিত হয়ে যায়, যা পার হওয়া এবং সেখানে যুদ্ধ ব্যবস্থাপনা কায়েম রাখা হামলাকারীদের জন্য কঠিন ও দুঃসাধ্য হয়। এর বিপরীতে মুজাহিদ বাহিনীর যারা কসবার উচ্চতার উপর পজিশন নিয়েছিলে--ষেন দুশমনের উপর হামলা করা সহজসাধ্য হয় এবং হামলা- কারীরা যেন অতি সহজেই তাদের গুলীর আওতায় এসে যায় । এসব কলাকৌশল ছাড়াও বিভিন্ন ব্যহে যেখান থেকে শিখ বাহিনীর চাপ ও শক্তি প্রয়োগের আশংকা ছিলো---মুজাহিদ বাহিনীর বিভিন্ন জামা“আত নিয়োগ করা হয়। অধিকাংশ ব্যুহ ছিলো সিতবেনের ঝরনার উপর, যা বালাকোটের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত এবং মাটিকোট থেকে অবতরণত সৈন্যবাহিনীর এদিক থেকে বালাকোটের উপর হামলা করার অধিকতর আশংকা হিলো। এখানে সকলের আগের ব্যুহ ছিলো সিতবেনের ঝরনা ও টিলার মাঝখানে অবস্থিত মোল্লা লাল মুহাম্মদের ব্যুহ । সেখান থেকে পর্যায়ক্রমে কস্বার দিকে মওলানা মুহাম্মদ ইসমা'ঈল রে) এবং শেখ ওলী মুহাম্মদ সাহেবের ব্যুহ ছিলো, এরপর ছিলো নাসির খান ও হাবীবুল্লাহ খানের ব্যুহ ৷ কসবার তিনটে মসজিদে এবং সক্তাব্য ও প্রয়োজনীয় জায়গাগুলোতেও ব্যুহবন্দী করা হয়। “ওয়াকায়ে” আহমদী” নামক গ্রন্থে বলা হয়েছে যে, বালাকোটের পশ্চিম দিকে মাটিকোট। তার পাদমূল সিড়ির মতো ঢালু ছিলো। সেখানে ধান বপন করা হতো। হযরত আমীরু”*ল-মু'মিনীনের অনুমতিক্রমে উক্ত যমীনে ঝরনার পানি রাতের বেলায় ছেড়ে দেওয়া হয়। বালাকোটে মসজিদ ছিলো তিনটি। বস্তির মধ্যখানে একটি মসজিদ ছিলো বড়, যেখানে সৈয়দ আহমদ বেরেলভী (€র) সালাত আদায় করতেন। আর একটি মসজিদ ছিলো এই মসজিদ থেকে অল্প দুরে এবং অপরটি বালা- কোটের নিম্নদেশে ঢালুতে ছিলো। সুতরাং সৈয়দ আহমদ বেরেলভী ২৩২ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।