ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

তিনি বললেন ঃ তুমি সত্যই বলেছো ! বাস্তবেও ব্যাপারটা তাই। এতগুলি বছর আমরা তাদের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা ও কঠোর মেহনত করলাম। আমার সাধ্যে কুলোয় এমন কোন চেস্টারও কস্র করিনি। ভারতবর্ষে এবং তুকিস্তানে নিজের প্রতিনিধিদের পাঠিয়েছি। তারাও তাদের দা“ওয়াত ফী সাবীলিল্লাহ্‌র ক্ষেত্রে কোনরূপ অলসতার প্রশ্রয় দেয়নি এবং আমরাও যেখানে যেখানে গেছি সেখানকার লোকদেরকে সকল উপায়ে ওয়াজ-নসীহতের দ্বারা বুঝিয়েছি। কিন্তু তোমরা কতিপয় ব্যতীত কেউ আমাদের সাহায্য ও সহায়তায় এগিয়ে আসেনি ; বরং আমাদের উপর নানা ধরনের অপবাদ চাপিয়েছে। আমাদের সেক্রেটারীরাও এখন চিঠি লিখতে লিখতে থমকে গেছে-আর আমরাও পাঠাতে পাঠাতে হাপিয়ে গেছি। অথচ কোন ফল হয়নি। এখন এটাই ভালো যে, আমাদের গাযীদের পাহারা থেকে উঠিয়ে আমাদের কাছে ডেকে আনি। আগামীকাল ভোরে এই বালা- কোটের পাদদেশে আমাদের এবং কাফিরদের সম্মুখ সমর। যদি আল্লাহ্‌ পাক আমাদের ন্যায় দুর্বল বান্দাদেরকে তাদের উপর জয়ুক্ত করেন তাহলে এগিয়ে গিয়ে লাহোর দেখে নেবো ।-আর যদি শহীদ হয়ে যাই তবে জান্নাতু’ল- ফিরদাউসে গিয়েই আরাম করবো । এ সময় সকল লোকজনই ছিলো নিঃশব্দ জগতের অধিবাসী । কেউই কোন উচ্চ-বাচ্য করছিলো না। অতঃপর তিনি মাটিকোট থেকে সকল গাষীকে নিজের কাছে ডেকে নিয়ে আসেন । তিনি সব গাযীদের সম্বোধন করে বলতে থাকেন ঃ ভাইয়েরা আমার! আজকের রাতটা আল্লাহ, রাব্ুল-আলামীনের দরবারে পরিপূর্ণ ইখলাসের সাথে তওবাহ ও ইস্তেগফার করো এবং নিজেদের গোনাহর জন্য ক্ষমা চাও। এটাই বিদায়ের লগ্ন। কাল ভোরে কাফিরদের সঙ্গে মুকাবিলা। আল্লাহই জানেন, আমাদের ভেতর কে জীবিত থাকবে আর কার ভাগ্যে শাহাদত লাভ জুটবে। যখন এ কথা দিবালোকের ন্যায় পরিফার হয়ে গেলো যে, শিখ সৈন্য- বাহিনী মাটিকোট থেকে অবতরণ করেই বালাকোটের উপর হামলায় উদ্যত হবে--তখন একটি কার্যকর ও ফয়সালামূলক যুদ্ধের জন্য যাবতীয় ব্যবস্থা- পনা সম্পন্ন করা হয়। কস্বার অবস্থানস্থল এবং যুদ্ধের ময়দানের প্রারাতিক অবস্থা মুজাহিদ বাহিনীর অনুকূলে ছিলো । এ থেকে পুরোপুরি ফায়দা ঈমান যখন জাগলো ২৩১ www.almodina.com

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।