ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আক্রমণরত বাহিনী নিজেদের উদ্দেশ্য সাধনে কামিয়াব হতে পারবে না। এ ধরনের কথা শুনে তিনি বললেন যে, কাফিরদের সাথে চুরি করে লড়াই করা আমার ইচ্ছা নয়।১ আমি এই বালাকোটের পাদদেশেই তাদের সাথে লড়বো। এই ময়দানই লাহোর আর এখানেই বেহেশত এবং বেহেশতকে আল্লাহ্‌ রাববু'ল-“আলামীন এমনই উত্তম জিনিস বানিয়েছেন যে, সমগ্র দুনিয়ার রাজত্বও তার সামনে কোন গুরুত্বই রাখে না। আমি তো এটাই চাই যে, সমগ্র দুনিয়ার চেয়েও প্রিয় যে জিনিস তাকেই আমি মহান শ্রম্টা ও প্রভুকে নযরানা দিয়ে তীর রিযামন্দী হাসিল করি। আমার জীবনকে তীরই রাস্তায় কুরবান করাকে তো আমি এমনি মনে করি যেমন কেউ একটি খড়কুটা ভেঙে টুকরো করে দূরে ছুড়ে ফেলে দেয়। এরূপ সলা-পরামর্শের ভেতর দিয়েই দুশ্ঘন্টা -আড়াই ঘন্টা রাত কেটে যায়। সে সময়ই সিদ্ধান্ত গৃহীত হয় যে, নদীর পুল ভেঙে গাষীদের পাহারা উঠিয়ে আনা হোক। অতএব তাই করা হলো। “ইশার সালাত আদায়ের পর তিনি মোল্লা লাল মুহাম্মদ কান্দাহারীকে বললেন”__-ভালো কথা! তুমি সিতবেনীর ঝরনা পার হয়ে এবং পাহাড়ের উপরে গিয়ে শিখদের উপর এই রান্ত্রিকালে অতফিতে হামলা চালাতে পারবে £ সে বলল, হা! কেন পারবো না! কিন্তু শর্ত এই যে, আপনাকেও এখানে একাকী রেখে যাবো নাঃ নিজের জীবনের সাথে রাখবো মিশিয়ে । কেননা এতগুলি বছর এদেশে থেকে এখানকার লোকদের অবস্থা ও চরিত্র খুব ভালো ভাবে দেখে নিয়েছি। এদের চরিত্র থেকে মুনাফিকী দ্র হওয়া অত্যন্ত মুশকিলের ব্যাপার। শিখদের যে সৈন্যবাহিনী পাহাড়ের উপর এসেছে তাদেরকেও এদেশেরই কোন লোক এনেছে। নইলে তাদের সাধ্য কি ছিলো যে, তারা এখানে আসতে পারে? ৯, যুদ্ধের এক পর্যায়ে এমন একটি সময় অবশ্যই আসে যে, চূড়ান্ত যুদ্ধ ও দৃঢ়তা প্রদর্শনের প্রয়োজন হয় । সৈয়দ সাহেবও এক্ষেত্রে পুরোপুরি মুকাবিলার সিদ্ধান্তই নেন। ব্যাহত বালাকোট পরিত্যাগ করে চলে যাবার পরামর্শ বোধগম্য ও য্জিপূর্ণ বলেই মনে হয়। কিন্ত অধিকতর গভীর দৃষ্টি এবং একজন তেজস্বী বীর বাহাদুরের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এ পরামর্শ গ্রহণযোগ্য এবং এ কৌশল কার্ষকরী ছিলোনা । এর পরিণতি শুধু এই হতো যে, আপাতত এবং সাময়িকভাবে সৈন্য- বাহিনীর জীবন বেচে যেতো কিন্ত শিখেরা বালাকোটের গোটা বস্তি ধুলোয় মিশিয়ে দিতো এবং নিরীহ ও নিস্পাপ অধিবাসীদেরকে তলোয়ারের তলায় নিক্ষেপ করতো । ২৩০ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।