আহমদ বেগ পাহারারত। তিনি জিক্তেস করলেন, রাস্তাটা কি শিখেরা জানে ও চেনে? হাবীবুল্লাহ খান প্রত্যুততরে “শিখেরা তা জানেও না এবং চেনেও না” বলে জানায়। সাথে সাথে এও জানায় যে, এ দেশেরই কোন গুপ্ত-সন্ধানী ঘুষ খেয়ে তাদেরকে নিয়ে আসলে আসতে পারে। একথা শুনে তিনি বললেন, আশংকার কারণ নেই। আল্লাহ্ তাআলা আমাদের সঙ্গে আছেন। এরই পরের দিন গুপ্তচর এসে খবর দেয় যে, আজ শিখ সৈন্যবাহিনী নদীর এপারে অবতরণ করছে, কিন্তু এদিকে আসছে না-অন্যদিকে যাচ্ছে। তিনি শুনে বললেন, উত্তম! সৈন্যবাহিনী এদিকে আসুক কিংবা অন্য কোথাও যাক, এতে ঘাবড়াবার কোন কারণ নেই। আল্লাহ. তা'আলা আমাদের রক্ষক ও মদদগার। অতঃপর সন্ধ্যা অবধি জানা গেলো না যে, নদী পারে অবতরণ করে সৈন্যবাহিনী কোথায় গেলো । এর পরের দিন জোহরের শেষ ওয়াক্তে মির্জা আহমদ বেগের পাহাড়ের উপর অনবরত বন্দুকের শব্দ শোনা যেতে থাকে । এদিকে সকল গাযী ও মুজাহিদ সতর্ক ও হুশিয়ার হয়ে যায় এবং বলতে থাকে,_ দেখতো, গুলী চলছে কেন£ ইত্যবসরে পাহাড়ের উপর স্থানে স্থানে গুজর বা গোয়ালা সম্প্রদায়ের লোকজন চীৎকার করতে থাকে যে, শিখদের সৈন্যবাহিনী এসে গেছে। সৈয়দ আহমদ বেরেলভী রে) বললেন,--কিছু লোক দ্রুত আহমদ বেগের সাহায্যে চলে যাও এবং তাকে সেখান থেকে এদিকে নিয়ে এসো সেখানে যেন তাদের মুকাবিলা না করে। ইবরাহীম খয়েরাবাদী ছিলো পতাকাবাহী এবং তার সমকন্ষ ফরষউল্লাহ্ শেদীকে নির্দেশ দেওয়া হলো যে, তুমি নিশান নিয়ে যাও। তার পেছনে সৈয়দ আল্লাহ্ নূর শাহ বেলায়মেতীকে জামা'আতসহ এবং তাঁর পেছনে তিনি (সৈয়দ সাহেব) আরও একটি নিশান প্রেরণ করেন। তাঁর সাথেও কিছু লোক ছিলো। এই চার নিশানের সঙ্গে দু'শোর কিছু বেশী লোক হবে। এক প্রহর দিন ছিলো-- সবাই গিয়ে মাটিকোটে হাধির হয়। এদিক থেকে মির্জা আহমদ বেগ স্বীয় জামা'আতসহ এসে পে ছায় এবং বলতে খাকে,_-এখন আর এগিয়ে গিয়ে কি করবে। সেখানে তো শিখদের বাহিনী এসে গেছে। বালাকোটের শাহাদাতগাহ ইত্যবসরে লোকজন এসে সৈয়দ বেরেলভী (র)-কে পরামর্শ দেয় যে, বালাকোট থেকে সরে গিয়ে পাহাড়ের পাদদেশে এসে যান। এর ফলে ঈমান যখন জাগলো ২২৯ www.almodina.com
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।