ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

হয়ে উত্তর ও পূর্ব কোণ পর্যন্ত চলে গেছে। পশ্চিম দিকে সিত বেনের টিলা! তার উপর এঁ নামেই একটি বসতি আছে। দক্ষিণ দিকে কুনহার উপত্যকা যা কাগান থেকে বেরিয়েই বালাকোটের নিকটে দক্ষিণ ও পশ্চিম অভিমুখে চলে গেছে। বেষ্টিত সীমানার ঠিক মাঝখানেই একটি টিলা অথবা প্রাকৃতিক ঢিবি যার উপর বালাকোট কসবাটি গড়ে উঠেছে। টিবির উত্তর-পশ্চিম দিকে মাটির লেবেল পর্যন্ত ঘরবাড়ী চলে গেছে এবং সাধারণ পাহাড়ী বসতি- গুলোর মত স্তরে স্তরে বিন্যস্ত অর্থাৎ নীচের ঘর-বাড়ীগুলোর ছাদ উপরের বাড়ী-ঘরগুলোর আঙ্গিনা। শেরসিংহ কুনহার নদীর পূর্ব কিনারে বালাকোট থেকে দুই-আড়াই ক্রোশ দূরে স্বীয় সৈন্যবাহিনী নিয়ে তাবু ফেলে অবস্থান করছিলো । ওয়াকায়ে' নামক গ্রন্থে বলা হয়েছে যে, লোকজন বালাকোট থেকে তাদের তাবু ডেরা দেখছিলো। শেরসিংহের জন্য বালাকোটের উপর আক্রমণ পরিচালনা করার রাস্তা মাত্র দুটোই হতে পারতো; প্রথমত, তারা পাহাড়ের উপর উল্ত পুরনো সরু একপায়ে পথ দিয়ে উপরে উঠতো-যা দক্ষিণ-পশ্চিম দিকের পাহাড়গুলো থেকে মাটিকোটের টিলার উপর গিয়ে পৌছেছে এবং মাটিকোটের টিলার উপর পৌছে নীচে অবতরণ করতো । এ রাস্তা স্থানীয় ওয়াকিফহাল কোন লোকের পথ প্রদর্শন ব্যতিরেকে অতিক্রম করা যেতো না। তদুপরি এ রাস্তা দিয়ে ভারী সাজ-সরঞ্জাম এবং কামান নিয়ে যাওয়াও ছিলো অসস্ভব। দ্বিতীয়ত, কুনহার নদীর পূর্ব তীর ধরে বালাকোটের সামনে পৌছুতো। এ রাস্তা তুলনামূলকভাবে সহজ ছিলো। উক্ত দু'টো রাস্তার হেফাজত ও আগমন বন্ধ করে দেবার প্রয়োজন ছিলো এবং সৈয়দ সাহেব বালাকোট পৌছেই এর বন্দোবস্ত করেন। “ওয়াকায়ে" আহমদী'তে বণিত হয়েছে যে, এ এলাকার একজন লোক এসে খবর দেয় যে, আজ শিখদের লোকজন এপারে অবতরণ করার জন্য নদীর উপর কাঠের পুল নির্মাণ করছে। এ খবর শুনতেই তিনি হাবীবুল্লাহ খানকে বললেন যে, এই নদীর খাড়ির উপর তো আমাদের আমানুল্লাহ্‌ খান মোতায়েন আছে। এছাড়া আসবার আর কোন রাস্তা আছে কি£ তারা বললো যে, হা! আরও একটি সরু একপায়ে পথ আছে, যেখানে মির্জা ১. সীরতে সৈয়দ আহমদ শহীদ- থেকে সংক্ষিপ্তকরণ, পৃষ্ঠা ৩৬৮-৬৯, হয় খণ্ড। ২২৮ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।