ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

বালাকোটে ১২৪৬ হিজরীর ৫ই জিলকদ তারিখে হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) স্বীয় সৈন্যবাহিনীসহ বালাকোট রওয়ানা হন। এদিকে বালাকোটে ফজরের সালাত আদায়ের পর মওলানা মুহাম্মদ ইসমাঈল (রে) সকল লোকজন নিয়ে সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর অভ্যর্থনায় এগিয়ে আসেন। পাহাড় থেকে অবতরণ করে তিনি বিস্তিনী মৌজার ঝরনার ধারে এসে উপনীত হন। সেখানেই মওলানা ইসমাঈল €র) ও অন্যান্য লোকজনের সঙ্গে সৈয়দ সাহেবের মুলাকাত হয়। সকলে একত্রে বালাকোটে প্রবেশ করেন। বস্তির খান ওয়াসিল খান তাঁর জন্য নিজের বাড়ী খালি করে দেন এবং সেখানে তিনি অবতরণ করেন। অপরাপর লোকজন বস্তির অন্যান্য ঘরে আশ্রয় নেয়। বালাকোট কাগান উপত্যকার দক্ষিণ মুখে অবস্থিত। এখানে পৌছে উপত্যকাকে পাহাড়ী প্রাচীর বন্ধ করে দিয়েছে। ক্ুনহার নদীর উৎস প্রবাহ ছাড়া আর কোন রাস্তা নেই। পাহাড়ের দুই প্রাচীর সমান্তরাল রেখায় চলে গেছে। মধ্যভাগ খালি, যার প্রশস্ততা আধা মাইলের বেশী নয়। খালি জায়গা দিয়েই কুনহার নদী বয়ে গেছে। বালাকোটের পূর্বে কালু খানের সুউচ্চ টিলা অবস্থিত। এর শুঙ্গের উপর কালু খান গ্রাম। পশ্চিম দিকে মাটিকোট নামক টিলা অবস্থিত, যা অত্যন্ত উচ্চ। টিলার উত্তর অংশের শৃঙ্গে মাটিকোট গ্রাম যার সম্পর্কে প্রবাদ রয়েছে--“মাটিকোট যার, বালাকোট তার।” একটি পুরনো চিকন ও সরু একপায়ে পথ দক্ষিণ ও পশ্চিম দিকে পাহাড়ের মধ্য থেকে মাটিকোটের টিলার উপর গিয়ে পৌছায়। মওলবী সৈয়দ জাফর আলী সাহেব লিখে- ছেন যে, একটি রাস্তা-যা ভারতবর্ষের প্রাচীন সুলতানদের পাহাড় কেটে তৈরী করা, উক্ত শৃঙ্গ পর্যন্ত যেতো--কালের বিবর্তনে সেখানে বড় বড় গাছ গজিয়ে ওঠে এবং পরে জঙ্গলে পরিণত হয়। পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর উক্ত রাস্তাটিকে খারাপ করে দিয়েছিলো । স্থানীয় লোকজনের কিন্তু উক্ত রাস্তার সাথে পরিচয় ছিলো । বালাকোটের উত্তর দিকে তিনটি টিলা একত্রে মিলে একটি প্রাচীর নির্মাণ করেছিলো । সেটি বালাকোটের উত্তর ও পশ্চিম কোণ থেকে শুর ঈমান যখন জাগলো ২২৭ www.almodina.com

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।